বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের হেচলাগাতি গ্রামে সশস্ত্র মহড়া প্রতিপক্ষরা বাড়িঘর ছাড়া

নড়াইলের হেচলাগাতি গ্রামে সশস্ত্র মহড়া
প্রতিপক্ষরা বাড়িঘর ছাড়া। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার হেচলাগাতি গ্রামের বিএনপি দলীয় ক্যাডার সোহেল শেখ, তানজীর সর্দার ও তাদের দলীয় লোকজন প্রতিপক্ষ আওয়ামীলীগ দলীয় লোকজনের বাড়ির আশপাশে সশস্ত্র মহড়া দেয়ায় এবং খুনের হুমকি প্রদান করায় ১০টি পরিবারের লোকজন বাড়িঘর ছেড়ে জীবনের নিরাপত্তাহীনতায় অন্যত্র আশ্রয় নিয়েছেন।

বাড়িতে থাকা মহিলাদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করায় এবং তাদেরকে নানারকম ভয়ভীতি প্রদর্শন করায় তারা অজানা আতংকে দিন কাটাচ্ছেন।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, স্থানীয় সূত্রে জানা গেছে, লাহুড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী কদর বিশ্বাসের পক্ষীয় হেচলাগাতি গ্রামের বিএনপি দলীয় ক্যাডার সোহেল
শেখ, তানজীর সর্দার,আব্দুল্লাহ শেখ,সেলিম মোল্যা,নয়ন শেখ তাদের প্রতিপক্ষ একই গ্রামের বাসিন্দা লাহুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মশিয়ার রহমান শেখ,মোশারফ হোসেন শেখ,জাহিদুল শেখসহ ১০টি পরিবারের সদস্যদের বাড়ির আশপাশে গত ৫দিন যাবত সশস্ত্র মহড়া দিচ্ছে এবং খুন-জখমের হুমকি দিচ্ছে।

রাজনৈতিক বিরোধিতা ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ গ্রুপের লোকজন এসব সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে বলে জানান, ওই গ্রামের বাসিন্দা আইনাল মোল্যা ও হেমায়েত মোল্যা।এর আগে গত ২০১৮ সালের ৮মার্চ ভোর সাড়ে ৫টায় হেচলাগাতি গ্রামের বাসিন্দা মশিয়ার রহমান শেখকে খুন করার উদ্দেশ্যে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ লোকজন।

সোহেল শেখ, তানজীর সর্দার,রজিবুল ইসলাম গ্রামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর কারণে হত্যাপ্রচেষ্টা, চাঁদাবাজি মামলার আসামি হন।গ্রামে শান্তি ফিরিয়ে আনতে উভয়পক্ষের আপোষ-মীমাংসায় মামলাগুলি
প্রতাহার হওয়ার পর পূনরায় তারা বেপরোয়া হয়ে উঠেছেন।এরা এতটাই বেপরোয়া কেউ ভয়ে এদের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। এদের
অত্যাচার নির্যাতনে নিরীহ প্রকৃতির লোকজন অতীষ্ট।

গত ১১মার্চ রাতে ওই সন্ত্রাসী বাহিনীর হামলায় হেচলাগাতি গ্রামের আওয়ামীলীগের চার নেতা-কর্মী
আহত হন। এ সময় হামলাকারীরা মশিয়ার রহমানের বাড়ি ভাংচুরের চেষ্টা চালায়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিএনপি নেতা আলী কদর বিশ্বাস জানান,আমাদের লোকজন এলাকায় শান্তিপ্রিয়ভাবে চলাচল করে আসছে। কারোর বাড়ির আশেপাশে আমাদের লোকজন অস্ত্রের মহড়া দিচ্ছে কিংবা কাউকে খুন-জখমের হুমকি দিচ্ছে এমন খবর আমার জানা নেই।প্রতিপক্ষ গ্রুপের লোকজন আমাদের বিরুদ্ধে মনগড়া ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

লাহুড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মঞ্জিল রহমান জানান, হেচলাগাতি গ্রামে শান্তি-শৃংখলা বজায় রাখার লক্ষ্যে পুলিশী টহল জোরদার করা হয়েছে। কেউ আইনের উর্দ্ধে নয়।কেউ অশান্তি কিংবা সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর
চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী