রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার হঠাৎগঞ্জের ভগ্নদশা ব্রীজটি দেখার কেউ নেই! বাড়ছে আতঙ্ক

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ ব্রীজটি নিয়ে দীর্ঘদিন ধরে চরম দূর্ভোগে আছে এলাকাবাসি। যেকোন সময়ে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের প্রধান সড়কের এই ব্রীজটির দুইপাশের রেলিং একেবারে নষ্ট হয়ে গেছে, বেরিয়ে পড়েছে রেলিং’র রড পথচারীদের যে কোন মহুর্তে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল এই রাস্তায়। ব্রীজের পশ্চিম প্রান্তে চারটি শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও ব‍্যাংক,এন জিও সহ বিভিন্ন ব‍্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে ব্রীজের অদুরে বালিয়াডাঙ্গা বাজারে, কিন্তু পরিতাপের বিষয় চলাচলের একমাত্র সড়কটির উপর ব্রীজটির বেহালদশা। বিভিন্ন সময় প্রতিশ্রুতি পেলেও দীর্ঘদিনধরে নষ্ট ব্রীজটি মেরামত হয়নি এমনটি অভিযোগ পথচারীদের। সরেজমিনে দেখা যায়,স্কুল,কলেজ,মাদ্রাসার ছাত্র ছাত্রী, ব‍্যাবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষের নিত‍্য চলাকালে ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে।

হঠাৎ গঞ্জের এই ব্রীজ দিয়ে,বাঁশদহা, কুশখালী,সোনাবাড়িয়া,কেঁড়াগাছি ইউনিয়নের মানুষেরা যাতায়াত করে থাকেন।

ঝুঁকিপূর্ণ এই ব্রীজটির নিয়মিত যাতায়াতকারীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি । এমতাবস্থায় ব্রীজটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন এলাবাসি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ

সাতক্ষীরার কলারোয়ায় সাবেক পৌর মেয়র গাজী মোঃ আকতারুল ইসলামের বিরুদ্ধে পূর্বে দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির এক মতবিনিময় সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়
  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন