বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নর্দান ইউনিভার্সিটি খুলনায় আন্তঃবিভাগ সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার উদ্যোগে আন্তঃবিভাগ সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এটিএম জহিরউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “শুধু একাডেমিক পড়াশুনাই নয়, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সংযুক্ত করা ও সুস্থ সংস্কৃতির চর্চার জন্যই এই আয়োজন। আশা করছি শিক্ষার্থীরা নিজেদের অন্যান্য বিভিন্ন পারদর্শীতাও প্রদর্শন করতে পারবে।”

অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি ও জার্নালিজম এন্ড ম্যাস কমিউনিকেশন বিভাগের প্রধান মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর আনোয়ারুল হক জোয়ারদার, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর শাহজাহান কবির, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রধান মো. ওবায়দুল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সোমবার সকালে আবৃত্তির মাধ্যমে শুরু হয় দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা। পরে দুপুরে দলীয় নাচ ও একক নাচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল থেকে ক্লাসিক, দেশাত্মবোধক ও ফোক, এবং আধুনিক ও ব্যান্ড- এই তিনটি ক্যাটাগরিতে গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন

  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ