বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গের অপরাধে ৩ ব্যক্তিকে ৫৪ হাজার টাকা জরিমানা

কলারোয়ায় ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়ে মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গের অপরাধে ৩ ব্যক্তিকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার( ২৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে কলারোয়া টু সোনাবাড়িয়া সড়ক অভিমুখে হোমিওপ্যাথিক কলেজ সংলগ্ন এলাকায় অভিযানকালে ফসলি জমি থেকে মাটি উত্তোলন ও বহন করার অপরাধে মুরারীকাটি গ্রামের ট্রাক্টর ব্যবসায়ী রাব্বি হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর এক অভিযানে অভ্যন্তরীন সড়ক হুলহুলিয়া এলাকা থেকে মাটি বহনকারী ট্রাক্টর চলাচলে রাস্তার ক্ষতি করার অপরাধে ২৯১ ধারায় হুলহুলিয়া গ্রামের ট্রাক্টর চালক সুমন মোড়ল ও রাশেদ হোসেনকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালতকে সহায়তা করেন থানার উপ পুলিশ পরিদর্শক( এসআই) আবু তাহের। বেঞ্চ সহকারী ছিলেন বেনজির হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস জানান, জনস্বার্থে সকল অপরাধমূলক কর্মকান্ড নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গতঃ ভ্রাম্যমান আদালতের অভিযানকে স্বাগত জানিয়ে সচেতন মহল জানান, উপজেলা ব্যাপি অবৈধভাবে ফসলি জমি ও বেত্রবতী নদীর পাড় থেকে মাটি উত্তোলন করে দিনের শুরু থেকে গভীর রাত পর্যন্ত রাস্তা দিয়ে মাটি বহনকারী ট্রাক্টরের বেপরোওয়া ভাবে চলাচলে জনসাধারন অতিষ্ঠ ও একই রাস্তা দিয়ে অনবরত মাটি বহন করায় সেই সকল রাস্তা চরম ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। ফলে কমে যাচ্ছে রাস্তার দীর্ঘস্থায়ীত্ব ও সামন্য বৃষ্টি হলেই রাস্তাটি মরণফাঁদে পরিনত হচ্ছে।

এ থেকে জনসাধারন মুক্তি পেতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রেখে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে সংশ্লিষ্ঠ দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা