শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে
বার্ষিক পরীক্ষা-২২’র ফলাফল প্রকাশ শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(২৯ ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বার।

শুরুতেই প্রধান শিক্ষক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুলের স্বাগত বক্তব্য শেষে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর দিথী খাতুন, এস,এম,সি সদস্য রাধাপদ ঘোষ ও গণপতি বিশ্বাস।

ফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন অভিভাবক শামছুর রহমান, ইয়াছিন আলী, ফারুকুজ্জামান, সহকারী শিক্ষক মশিউর রহমান, আব্দুদ দাইয়ান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, নাছরিন সুলতানা, সাইফুল আলম, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, সমীর কুমার সরকার, অফিস সহকারী আমিরুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ।

আলোচনা শেষে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল।

ঘোষিত ফলাফলে ৯ম শ্রেণি থেকে ১০ম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে বুশরা হোসেন, ৮ম শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে প্রথম হয় অথৈ পাল রিংকু, ৭ম শ্রেণি থেকে ৮ম শ্রেণিতে প্রথম হয় সোহেল তানভীর এবং ৬ষ্ঠ শ্রেণি থেকে ৭ম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে জেরিন তাবাচ্ছুম মেধা।

ফল প্রকাশ শেষে বর্ষসেরা শিক্ষার্থী ৮ম শ্রেণির অথৈ পাল রিংকুসহ ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির ১৩ জন কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক আবুবকর ছিদ্দীক।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল