বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ

মানসম্মত, যুগোপযোগী ও আদর্শিক শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) প্রথমে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মধ্যদিয়ে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠান বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে সকাল ১০টায় ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে পরপর দশম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এবং প্রত্যেক শ্রেণীর ছাত্র-ছাত্রীর মধ্যে যারা প্রথম স্থান থেকে তৃতীয় স্থান অর্জন করেছে তাদের সবাইকে পুরস্কার দেওয়া হয়।

অত্র বিদ্যালয়ের সকল পরীক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন আনিকা ইবনাত ৭৭০ নম্বর, দ্বিতীয় স্থান অর্জন করেছে ফাতেমা তুজ জোহরা ৭৫৬ নাম্বার, তৃতীয় স্থান অর্জন করেছেন তাসিন জাহান তন্দ্রা ৫৯২ নাম্বার পেয়ে। এদের সবাইকে আবার বিশেষ পুরস্কার দেয়া হয়েছে।

এসময় বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাঁন আরিফ হাসান আহমদের সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক কাজী জুবায়েদ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন, জনাব অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, সভাপতি বাগাআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল খালেক চেয়ারম্যান, ৮ নং বাগাআঁচড়া ইউনিয়ন পরিষদসহ মোঃ আসাদুল ইসলাম আসাদ প্যানেল চেয়ারম্যান ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ,মোঃ আলহাজ্ব রবিউল ইসলাম অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক চালিতাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, মোঃ আব্দুল রাজ্জাক, বাগআঁচড়া ১নং ওয়ার্ড স্থানীয় আওয়ামী লীগনেতা, বাগআঁচড়া পুলিশ তদন্ত ফাঁড়ির, এ এস আই মোঃ আবু সাঈদ,বাগআঁচড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,মোঃ হাবিবুর রহমান হাবিব এছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক মোঃ মনিরউদ্দিন,ইংরেজি বিষয়ের শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, গণিত বিষয়ের শিক্ষক মোঃ রাকিবুল ইসলাম রাকিবসহ সকল সহকারী শিক্ষকগণ ও অত্র বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ।

পরিশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাঁন হাসান আরিফ আহমেদ অত্র বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কিছু মূল্যবান কথা বলেন, তারা যেন তাদের নিজের জীবনকে শিক্ষার আলোয় আলোকিত করে এই স্কুলের সুনাম সহ দেশ ও জাতির উন্নয়ন করতে পারে এবং তাদের সকলকে দীর্ঘ আয়ু শুভকামনা জানান।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে