মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিজানুর গুরুতর আহত


যশোরের মণিরামপুরে শিক্ষক ও সাংবাদিক মিজানুর রহমান সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন। শুক্রবার (০৬ জানুয়ারি) সকাল ৯টার সময় মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে সড়কে বিআরটিসি পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুত্বর আহত হন তিনি।
তাকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর হাসপাতাল, যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও সর্বশেষ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিজানুর রহমান সরকারি বালিকা বিদ্যালয়ের ভন্যুতে জাতীয় শিক্ষাক্রম রুপরেখা ২০২১ এর কারিকুলাম বিষয়ক প্রশিক্ষণে অংশ নিতে যাওয়ার পথে যশোরমুখী বিআরটিসি পরিবহন তাকে চাপা দিলে এ দুর্ঘটনার শিকার হন। পরিবহনে চাকায় পিষ্ট হয়ে তার বাম পায়ের হাটুর নীচ অংশ সম্পূর্ণ পিষে গেছে। তার মাথায় আঘাত প্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়েছেন।
সাংবাদিক মিজানুর রহমান মণিরামপুর প্রেসক্লাবের বারবার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত অর্থ বিষয়ক সম্পাদক এবং মহাদেবপুর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মণিরামপুর পৌর শহরে হ্যানিমুন হোমিও ফার্মেসি নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি গাংড়া গ্রামের মৃত. ইনতাজ মোল্ল্যার ছেলে।
সড়ক দূর্ঘটনায় আহত মিজানুর রমহানের দ্রুত সুস্থ্যতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যসহ মণিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি
যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

