শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্রহ্মরাজপুরে বীমাকর্মীকে হত্যার চেষ্টা ও লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগে আটক এক

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে পথ নিয়ে বিরোধের জেরে এক বীমাকর্মীকে হত্যার চেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে পুলিশ উত্তম অধিকারী ওরফে নেপাল নামের একজনকে আটক করেছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে সদর থানার এসআই সৈয়দ আলী ব্রহ্মরাজপুর বাজার এলাকা থেকে তাকে আটক করেন।

এসআই সৈয়দ আলী জানান, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে ব্রহ্মরাজপুর বাজারের পাশে প্রতিপক্ষের বাড়ির সামনে রবিন্দ্র কর্মকার নামের এক বীমাকর্মীকে একা পেয়ে হত্যার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ পাওয়ার পর তাকে আটক করা হয়।

ওই গ্রামের অনীল কর্মকারের ছেলে রবীন্দ্র কর্মকার (৪১) অভিযোগ করেন। একই গ্রামের নিতাই অধিকারীর ছেলে উত্তম অধিকারী ওরফে নেপাল (৩৯), ভৈরব অধিকারীর ছেলে সাগর অধিকারী (২০), উত্তম অধিকারী ওরফে নেপালের স্ত্রী রিনা অধিকারী (৩৫), ছেলে অন্ত অধিকারী (২০), নিতাই অধিকারীর ছেলে সনাতন অধিকারী ওরফে ট্যাংরা (৪০), ধনু অধিকারীর ছেলে মহাদেব অধিকারী (২৫) এর বিরুদ্ধে এই অভিযোগ করেন রবীন কর্মকার।

রবীন্দ্র কর্মকার বলেন, আমি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ধুলিহর শাখার ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কাজ করি। ৩০ বছর আগে উত্তম অধিকারীর শরীকের নিকট থেকে জমি ক্রয় করে বসবাস করছি। উক্ত জমিতে প্রবেশের জন্য ৬ ফুট চওড়া রাস্তা ম্যাপে নকশা করা আছে। দলিলে উত্তম অধিকারীর বাবা সনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেন। জমির রেকর্ড আমাদের নামেসহ খাজনা দাখিলা দিয়ে আসছি। কিন্তু প্রতিপক্ষরা আমার চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ পথ বন্ধ করে আসার ষড়যন্ত্র করে আসছে। এ নিয়ে তাদের সাথে পূর্ব থেকে শত্রুতা চলে আসছে। তারা ইতোপূর্বে আমাকে হত্যার উদ্দেশ্যে একাধিকবার মারধরসহ খুন জখমের হুমকী দেয়। এ বিষয়ে থানায় জিডিসহ অভিযোগ করি। স্থানীয় চেয়ারম্যান মেম্বরসহ এলাকার গণ্যমান্য লোকজন একাধিকবার শালিস বিচার করে। কিন্তু তারা কোন বিচার শালিষ মানে না।

গত ১৯-০৯-২০১৯ তারিখে ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে শালিষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তারা উক্ত পথের জমি দলিল অনুযায়ী ছেড়ে দিবে বলে অঙ্গীকারনামায় স্বাক্ষর করে। কিন্তু তারা শালিস বিচার না মেনে উক্ত রাস্তার জমি দখল ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাছাড়া গত ২২-১০-২০২২ তারিখে আমি বাজার থেকে ফেরার পথে তারা আমার পথ আটকে খুন জখমের হুমকী দেয়। স্থানীয়ভাবে শালিস বিচার হলেও তারা বিচার শালিস মানে না।

সর্বশেষ ১২-০১-২০২৩ তারিখ অফিস থেকে আমার নিজস্ব ডায়াং ৫০ সিসি মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বেলা অনুমান ০১.৪০ মিনিটের সময় উত্তম অধিকারীর বাড়ির সামনে রাস্তার উপর পৌছালে তারা দেশীয় অস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে আমার পথরোধ করে হামলা চালায়। আমাকে শ্বাস রোধে হত্যার চেষ্টা করে। বাঁশের লাঠি, লোহাররড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আমাকে জখম করে। এসময় আমার কাছ থেকে বীমার লক্ষাধিক ছিনতাই করে নেয়। স্থানীয় লোকজনের সহায়তায় আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতাল হতে চিকিৎসা গ্রহণ করি। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিগণ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল ইসলাম খান জানান, সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে পথ নিয়ে বিরোধের জেরে এক বীমাকর্মীকে হত্যার চেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে উত্তম অধিকারী ওরফে নেপাল নামের একজনকে আটক করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস