শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুড়াগাছা বাজারে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু

যশোরের মণিরামপুরে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের পিছনের চাকায় চাপা পড়ে শি‌রিনা আক্তার কণা (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি-২০২৩) বেলা ১১টার দিকে রাজগঞ্জ-ঝিকরগাছা সড়কের মুড়াগাছা বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কণা মণিরামপুর উপজেলার তাজপুর গ্রামের রুহুল কুদ্দুসের স্ত্রী। তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

রোহিতা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুর রহমান ও পুলিশ জানায়- শুক্রবার সকালে রুহুল কুদ্দুস তার দুমাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কণাকে নিয়ে যশোরে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথিমধ্যে মুড়াগাছা বাজারে মোটরসাইকেল নিয়ে তারা পড়ে যান। এসময় বিপরীতমুখী একটি ট্রাকের পিছনের চাকায় চাপা খেয়ে রক্তাক্ত জখম হন কণা।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সমেন বিশ্বাস বলেন- দ্রুত দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা গেছেন কণা।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরু‌রি বিভাগের চি‌কিৎসক বি‌চিত্র ম‌ল্লিক জানান- স্বামী-স্ত্রী দুজন গুরুতর আহত হয়েছেন। স্বামীকে চি‌কিৎসা দেওয়া গেলেও অতি‌রিক্ত রক্তক্ষরণে গৃহবধূর মৃত্যু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার