বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির কাকবাসিয়া হাইস্কুলের অভিভাবক সদস্য নির্বাচন

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় এর অভিভাবক সদস্য পদে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞ আদালতের আদেশে ভোট গণনা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) স্কুল কক্ষে এ ভোট অনুষ্ঠিত হয়। পূর্ব নির্ধারিত সময়সূচি (তফশীল) অনুযায়ী অভিভাবক সদস্য পদে নির্বাচন শুরু হয় মঙ্গলবার সকাল দশ টায়। স্কুলের ৪৩৯ জন ভোটারের মধ্যে ২০৪ জন ভোটার বিকাল ৪ টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দু’টি প্যানেলে ৫টি পদের বিপরীতে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় নামেন। এক প্যানেলে অভিভাবক (সাধারণ) সদস্য পদে মোঃ আবুল কালাম আজাদ (চেয়ার প্রতীক), মোঃ কামরুল ইসলাম খোকন (চশমা প্রতীক), আব্দুল মজিদ (হরিণ), ডাঃ মোঃ মোসলেম উদ্দীন (ছাতা) ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে খালেদা খাতুন (গোলাপ ফুল প্রতীক) এবং অন্য প্যানেলে মোঃ এটিএম (বল প্রতীক) ইমদাদুল হক (মাছ), কাজল কুমার মিত্র (বই), রেজাউল করিম সানা (আনারস) ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে শাহানারা খাতুন (কলস প্রতীক) প্রতিদ্বন্দিতায় করেন।

বিকাল ৪ টায় ভোট গ্রহণ কার্যক্রম শেষ হলে স্কুলের গেট আটকে ভোট গণনার প্রস্ততি চলছিল। এসময় (বিকাল ৪.০৫ টা) বিজ্ঞ সহকারী জজ আদালত, আশাশুনি, সাতক্ষীরা দেং- ৬৭/২০২৩ নং মামলায় — নির্বাচন আপাতত স্থগিত ঘোষণা করায় ভোট গণনা কার্যক্রম স্থগিত রাখা হয়। এবং ব্যালটে নির্বাচনে ব্যবহৃত সকল কাগজপত্র সীলগালা অবস্থায় আশাশুনি থানা হেফাজতে রাখার ব্যবহার করা হয়। বিজ্ঞ আদালত আগামী ১০ কার্য দিবসের মধ্যে কারণ দর্শাতে বলেছেন বলে জানাগেছে।

স্কুলের প্রধান শিক্ষক জানান, মামলার বাদীসহ আরও দু’জন অভিভাবককে চুড়ান্ত ভোটার তালিকা-২০২২ (সংযোজিত) এর ৪৩৭, ৪৩৮ ও ৪৩৯ নং ভোটার করা হয়। বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান ১৫/১২/২২ তারিখে চুড়ান্ত (সংযোজিত) ভোটার তালিকা প্রকাশ করেন। সংযোজিত তালিকার ৩ ভোটারের মধ্যে ৪৩৮, আমিরুল ইসলাম ও ৪৩৯ নং ভোটার মর্জিনা খাতুন আজকের ভোটে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

কয়েক প্রার্থী ও অভিভাবকরা জানান, নির্বাচনে সকল প্রার্থী সকাল থেকে ভোট গ্রহন শেষ হওয়া পর্যন্ত ভোটারদেরকে কেন্দ্রে আনা ও ভোট পেতে স্বতঃস্ফুর্ত ভাবে মাঠে ছিলেন। আনন্দঘন পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। বেশ কিছু ভোটার শ্রমদিতে বাইরে থাকায় ভোটারদের সবাই ভোট দিতে আসতে পারেনি। তবে যারা এসেছেন সবাই শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ভোট দিয়েছেন বলে তারা জানান।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্তবিস্তারিত পড়ুন

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন