বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্টাটিকস’র উদ্যোগে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান

সাতক্ষীরা সদরের মাধ্যমিক ও সমমান শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় শহরের কমালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার লেক ভিউতে স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থা সাতক্ষীরার আয়োজনে সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “মহান স্বাধীনতার মাসে বঙ্গবন্ধুসহ তাঁর শহিদ পরিবার, জাতীয় চারনেতা, মহান মুক্তিযুদ্ধ শহিদ ও ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমিসহ আপনারা সকলে একটি সুন্দর সাতক্ষীরা গড়ার স্বপ্ন দেখি। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় পারে স্বপ্ন বাস্তবায়ন করতে। আমরা বসবাস করি একটি বি গ্রেডের জেলায়। আমাদের সাতক্ষীরাকে এ গ্রেডের জেলায় রুপান্তরিত করতে হবে। এ ক্যাটাগরির জেলা করতে সকলের সহযোগিতা দরকার। অনেক জেলায় ১০/১২ লক্ষ মানুষের বসবাস সেখানে আমাদের জেলায় ২২/২৩ লক্ষ মানুষের বসবাস। তুলনা অনুযায়ী আমাদের জেলায় উন্নয়নে অন্য জেলার থেকে কম বরাদ্ধ পায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের লেখা-পড়ার চালিয়ে যাওয়ার জন্য স্টাটিকস এর এই আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ শিক্ষার্থীদের সফলতার জন্য অনন্য ভূমিকা রাখবে বলে আমি মনে করি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, সাতক্ষীরা পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলাম, স্টাটিকস’র সহ-সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, স্টাটিকস’র যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম সালাহ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, অর্থ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ রেজওয়ান আলী, নির্বাহী সদস্য মো.আব্দুর রব ওয়ার্ছি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. অপূর্ব মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাকিবুর রহমান বাবলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, শিক্ষা ও উপবৃত্তি সম্পাদক মো. আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য ও এম আর পরিবহনর চেয়ারম্যান মো. নুরুল হক, মো. মিজানুর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অস্বচ্ছল পরিবারের মেধাবী ১০০ জন শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণের মধ্যে ছিল স্কুল ব্যাগ, স্কেল বক্স, খাতা ও কলম। এসময় স্টাটিকস’র সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টাটিকস’র যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২