বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অনুভূতি || আরিফ হোসেন (ইমরান)

অনুভূতি
আরিফ হোসেন (ইমরান)


আমি কোনো লেখক না ৷ যে গল্প রচনা করবো৷ কিন্তু কিছু কিছু মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায়, যার ফলে সেই মানুষটা লেখকের স্বাধটা গ্রহন করতে পারে৷ আমি ও সেই মানুষ গুলোর বাইরে না৷ বয়সটা তো আর বাধা মানে না৷ যতবার বলি অমন করবো না, ওসব চিন্তা মাথায় আনবো না৷ কিন্তু সবই যেন মুখে মুখে ৷পালন করার বেলায় লবডঙ্ক৷ কারণ বয়সটা তো আর আমার কথা শোনেনা৷

মুখে মুখে অনেকে অনেক কথা বলে কিন্তু তারুণ্যের স্বাধ সবাইকে গ্রহন করতে হয়৷ আমিও সেই গর্ব করা মানুষগুলোর মধ্যে একজন৷ সবার সাথে এমন ভাব করি যেন ভাজা মাছটা উল্টায় খেতে জানিনা৷ কিন্তু আমার মনেও বসন্তের হাওয়া লেগেছিল।

সময়টা ছিল আমার কলেজের প্রথম দিন৷কত মানুষের আনাগোনা, কত মানুষের সাথে পরিচয়, কুশল বিনিময় আরও কত কি! যদিও হাইস্কুলের বন্ধুদের কথা অনেক মনে পড়ছিল৷ তবু মনে হচ্ছিল যে নতুন বন্ধুদের সাথে সম্পর্কটা বেশ ভালোই জমবে৷

আমি আবার অনেক শান্ত প্রকৃতির মানুষ৷ মানুষের সাথে খুব বেশি কথা বলি না৷ অপরিচিত কারোর সাথে বন্ধুত্ব করা তো দূরের কথা৷ কিন্তু বয়সের ফাঁদে পড়ে আমার সেই স্বভাবটাই যেন পরিবর্তন হয়ে গিয়েছিল৷ আচ্ছা থাক এসব বাজে কথা, এবার আসল কথায় আসা যাক।

শত মানুষের ভিড়ে হঠাৎ আমি দিশেহারা হয়ে যায়৷ মনের মধ্যে ঘন্টা বেজে ওঠে আর কানে কানে কে যেনো বলছে তারুণ্য তোমাকে গ্রাস করে ফেলেছে! আমি বললাম সেটা আবার কী? সে বলল…এ এমন একটি ভাবনা যা মানুষ না ভাবতে চাইলেও ভেবে ফেলে৷ এ এমন একটি কাজ যা মানুষ না করতে চাইলেও করে ফেলে৷ আমি এসব চিন্তা বাদ দিয়ে নিজের কাজে মন দিই৷

কয়েক ঘণ্টা পরে……….. আবার সেই মায়াই জড়ানো বাতাস আমার শরীরে এসে লাগে৷ সাথে সাথে আমার চোখ দুটি বন্ধ হয়ে যায়৷ চোখ খুলতেই দেখি এক ডাইনি আমার সামনে দাঁড়িয়ে আছে৷ আপনারা ভাবছেন যে আমি তাকে ডাইনি কেন বললাম! ডাইনিদের একটা বিশেষ গুন আছে, তারা তাদের চোখের নেশায় রুপের মায়ায় কিংবা শোভা মাখা কণ্ঠ দিয়ে যে কোনো মানুষকে বস করতে পারে৷ তার দুটি চোখ যেনো আমাকে ভাসিয়ে নিয়ে গেল৷ যদিও তার মুখ ঢাকা ছিল তবুও আমি তার চোখের বাকানো সুরে দিশেহারা হয়ে গিয়েছিলাম।

আমি বুঝতে পারতেছি যে, আপনারা এই পাগল ছেলেটার নাম শোনার জন্য ব্যকুল হয়ে আছেন৷ কিন্তু নামটা বললে শুধু একজনকে সম্মোধন করা হবে৷ কিন্তু এ ঘটনা সকল তরুনের জীবনে ঘটে৷ তাই সে স্বীকার করুক আর নাই করুক৷


লেখক :
আরিফ হোসেন (ইমরান)
শিক্ষার্থী (২য় বর্ষ),
সোনার বাংলা ডিগ্রী কলেজ
সোনাবাড়ীয়া, কলারোয়া, সাতক্ষীরা।


একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম