শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কক্সবাজারের শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের পর এবার জেলার সাতজন শীর্ষ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

এদের মধ্যে জেলা পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেনও আছেন। এছাড়া আরও দুইজন অতিরিক্ত পুলিশ সুপার ও চারজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাও বদলি তালিকায় আছেন। এদের মধ্যে ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশের বিশেষ শাখার সর্বোচ্চ কর্মকর্তাও রয়েছেন।

সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বদলি হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন— অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন (ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার), সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম (মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার), কক্সবাজার সদরের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ (গাজীপুর জিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার), মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার রতন কুমার দাশগুপ্ত (চট্টগ্রাম ৯ম এপিবিএনের সহকারী পুলিশ সুপার), ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিক (চট্টগ্রাম আরআরএফের সহকারী পুলিশ সুপার), চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজি মতিউল ইসলাম (নোয়াখালীর সহকারী পুলিশ সুপার), ডিএসবির সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম (চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার)।

তবে একযোগে কক্সবাজার জেলা পুলিশের শীর্ষ এই সাত কর্মকর্তাকে কেন বদলি করা হয়েছে—তা পুলিশের কোনো সূত্রই নিশ্চিত করতে পারেনি।

ধারণা করা হচ্ছে, মেরিন ড্রাইভে সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান খুন হওয়ার পর জেলা পুলিশকে ঢেলে সাজানোর অংশ হিসাবে ওই সাত কর্মকর্তাকে বদলি করা হয়ে থাকতে পারে।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল