শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হজযাত্রীদের জমজমের পানি নিতে মানতে হবে যেসব শর্ত

দেশে ফেরার সময় ওমরাহ ও হজযাত্রীরা পবিত্র জমজমের পানি বহন করতে চাইলে চারটি শর্ত মানতে হবে।

খবর সৌদি গেজেটের।

জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর (কেএআইএ) জানিয়েছে, ওমরাহ ও হজযাত্রীরা দেশে ফেরার সময় জমজমের পানি নিতে চাইলে এখন থেকে অবশ্যই চারটি শর্ত মানতে হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ওমরাহ ও হজযাত্রীরা লাগেজের ভেতর জমজমের পানির বোতল নিতে পারবেন না, বরং বিমানে নিজেদের সঙ্গে জমজমের বোতল রাখতে হবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দেশে ফেরার সময় ওমরাহ ও হজযাত্রীরা শুধু পাঁচ লিটার জমজমের পানির বোতল সঙ্গে নিয়ে যেতে পারবেন।

সৌদি আরব থেকে নিজ দেশে জমজমের পানির বোতল নিতে চাইলে অবশ্যই তা মূল কেন্দ্র থেকে ক্রয় করতে হবে, অন্য কোথাও থেকে ক্রয় করলে গ্রহণযোগ্য হবে না। একজন হজ ও ওমরাহযাত্রী শুধু পাঁচ লিটারের একটি বোতল সঙ্গে নিতে পারবেন।

এছাড়াও হজ ও ওমরাহ যাত্রীদের আন্তর্জাতিক ফ্লাইটে জমজমের পানির বোতল বহনের অনুমতির জন্য নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ নিবন্ধনের প্রমাণ দেখাতে হবে।

মসজিদে হারামের কাছে অবস্থিত বরকতময় পানি জমজম কূপ। পবিত্র কাবা ও এ কূপের মধ্যে দূরত্ব মাত্র ৩৮ গজের। জমজম ইব্রাহিম (আ.) এর ছেলে ইসমাঈল (আ.) এর স্মৃতিবিজড়িত কূপ।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হয়েছে।বিস্তারিত পড়ুন

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার

দেশে প্রথমবারের মতো জাতীয় তাফসির প্রতিযোগিতা আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। বর্তমান সরকারেরবিস্তারিত পড়ুন

  • শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন
  • যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
  • পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে বৃহস্পতিবার
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪