শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘূর্ণিঝড় মোখার আঘাতে টেকনাফে তাণ্ডব

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার মূল আঘাত মিয়ানমারে হলেও বাংলাদেশের উপকূলীয় এলাকা কক্সবাজারের টেকনাফে ব্যাপক তাণ্ডব দেখিয়েছে। বিচ্ছিন্ন দ্বীপ সেন্টমার্টিন অনেকটা লণ্ডভণ্ড হয়েছে এই ঘূর্ণিঝড়ে। পুরো ক্ষয়ক্ষতির চিত্র এখনো সামনে আসেনি। তবে কক্সবাজারের টেকনাফের পথে পথে মোখার তাণ্ডবের চিহ্ন চোখে পড়েছে।

রোববার (১৪ মে) দুপুরের দিকে সেন্টমার্টিনে আঘাত হানার পর তা বিস্তার লাভ করে টেকনাফ এলাকায়ও। বিকেলের দিকে টেকনাফ, শাহপরীর দ্বীপ, সাবরাং এলাকা ঘুরে মোখার তাণ্ডবের চিহ্ন দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, কোথাও গাছ ভেঙে পড়ে আছে সড়কে। কোথাও টিনের চালা উড়ে গিয়ে আটকে আছে গাছের সঙ্গে। বিশেষ করে কাঠের তৈরি ঘরগুলোর বেশিরভাগই কোনো না কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে সকাল থেকে ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে রূপ। টেকনাফ ও এর আশপাশের এলাকায় তীব্র গতির বাতাস বইতে শুরু করে। সেই সাথে শুরু হয় অঝোরে বৃষ্টিপাত। উত্তাল রয়েছে সাগরও। বেলা ১টার দিকে টেকনাফ, শাহপরীর দ্বীপ এলাকায় ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বাতাসের তীব্রতায় আশপাশের গাছগাছালি অনেক অংশ ভেঙে পড়তে থাকে।

সরেজমিনে দেখা যায়, আশপাশের দোকানগুলো সবই বন্ধ রয়েছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। খুব প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না।

এদিকে, ভালো নেই পর্যটকদের অন্যতম দর্শনীয় স্থান সেন্টমার্টিনও। কক্সবাজারের বিচ্ছিন্ন দ্বীপ সেন্টমার্টিনের একাংশ সমুদ্রের পানিতে ভাসছে। সেখানে ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটিসহ বিভিন্ন অবকাঠামো উপড়ে গেছে। সেন্টমার্টিনে গাছ পড়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকেই।

সেন্টমার্টিনের বিভিন্ন স্থানে এমন পরিস্থিতির কথা জানিয়েছেন সেখানকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।

সেন্টমার্টিনের চেয়ারম্যান বলেন, এই মুহূর্তে সেন্টমার্টিনে বাতাসের গতি প্রচুর। অনেক ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে। শুনেছি গাছ পরে এক নারীর মৃত্যুও হয়েছে। আহত হয়েছে অনেকে। কিন্তু বৈরী পরিবেশের কারণে বাইরে যাওয়ার সুযোগ নেই।

এদিকে রোববার (১৪ মে) বিকেলে আবহাওয়া অধিদফতরের ২১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপকূল অতিক্রমরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর এবং সামান্য দুর্বল হয়েছে। সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী