বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানে গণতন্ত্র এখন ‘সর্বকালের সর্বনিম্ন’ পর্যায়ে: ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, পাকিস্তানে গণতন্ত্র এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন তিনি।

সম্প্রতি আল কাদির খান ট্রাস্ট মামলায় গ্রেফতারের দুই দিন পর জামিনে মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এর পর প্রথমবারের মতো ওই বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে পিটিআই প্রধান পাকিস্তানের বর্তমান গণতন্ত্রের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, পাকিস্তানে এখন গণতন্ত্র ‘সর্বকালের সর্বনিম্ন’ পর্যায়ে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জামিনে মুক্তি পাওয়ার পর প্রথম বিশদ সাক্ষাৎকারে ইমরান খান জনগণের অধিকার ও স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আদালতকে দেশের ‘একমাত্র ভরসা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, কেবল বিচার বিভাগেই তার বিশ্বাসের প্রতিফলন ঘটেছে।

পিটিআই চেয়ারম্যান বলেন, ‘গণতন্ত্র সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। আমাদের একমাত্র আশা বিচার বিভাগ।’

ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান গত বছরের এপ্রিলে সংসদে অনাস্থা ভোটে ক্ষমতা হারান। তার পর থেকেই আগাম নির্বাচনের দাবিতে বড় বড় সমাবেশ ও অন্যান্য কর্মসূচি পালন করে আসছিলেন তিনি।

পিটিআই নেতা সম্প্রতি তাকে পুলিশি হেফাজতে নেওয়ার পর নিজের কষ্টদায়ক অভিজ্ঞতাও শেয়ার করেন সাক্ষাৎকারে। তিনি বর্ণনা করেছেন- কীভাবে তার বাসভবনে দুইবার পুলিশ অভিযান চালিয়েছিল।

তিনি বলেছেন, এর মধ্যে একটি অভিযানের সময় কর্তৃপক্ষ তার স্ত্রীর উপস্থিতিতে তার বাড়ির দরজা জোরপূর্বক ভেঙে ফেলেছিল এবং এটিকে নিজের জন্য একটি ‘অভূতপূর্ব এবং অস্থির পরিস্থিতি’ বলে অভিহিত করেন তিনি।

পাকিস্তানে গণতন্ত্রের অবনতিশীল অবস্থার উপর জোর দিয়ে সাবেক প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার বিরুদ্ধে প্রায় ১৫০টি মামলা দায়ের করা হয়েছে। এত বিশাল সংখ্যক মামলা এর আগে দেশের অন্য কোনো রাজনীতিবিদের বিরুদ্ধে দায়ের করা হয়নি।

সরকার নির্বাচনে ভয় পাচ্ছে অভিযোগ করে খান বলেন, তারা (ক্ষমতাসীন জোট) বিশ্বাস করে যে, নির্বাচনে একটি উল্লেখযোগ্য পরাজয়ের সম্মুখীন হবে তারা।

‘সরকার নির্বাচনের ভয়ে ভীত এবং তারা নির্বাচনে পিটিআইয়ের মাধ্যমে নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা করছে,’ বলেন ইমরান খান।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা