রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি বাজার থেকে কাকডাঙ্গা জজ সাহেবের বাড়ি সড়কটি পাকাকরণের দাবি

কলারোয়ার উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা জজ সাহেবের বাড়ির মোড় হতে কেঁড়াগাছি বাজার সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মাত্র পৌনে এক কিলোমিটার রাস্তাটি পাকা করণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তার‌ ইট উঠে এলোমেলো অবস্থায় পড়ে আছে, সৃষ্টি হয়েছে খানাখন্দের। এই রাস্তাটি সীমান্তের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাস্তাটি দিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি, বাঁশদহা, কুশাখালী ইউনিয়নের লোকজনসহ‌‌ সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাসহ স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা নিয়মিত যাতায়াত করে থাকে। কিন্তু রাস্তাটি দীর্ঘদিন ‌‌চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও এখনও পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ ‌করেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ- এমনটি অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি দিয়ে যেকোন যানবাহনসহ পণ্যবাহী কোন বাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমনি কি একটু বৃষ্টি হলেই মোটরসাইকেল তো দুরের কথা বাইকেল নিয়েও যাওয়ার কোন উপায় নেই।

এ অবস্থায় সড়কটি দ্রুত সংস্কার করে‌ চলাচলের উপযোগী করার পাশাপাশি জনসাধারণের কষ্ট লাঘবে ‌‌প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত