শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা নাগরিক কমিটির প্রতিবাদ

সাতক্ষীরা পৌরসভার বর্ধিত পানির বিল পরিশোধ না করার ঘোষণা, দুই সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা না হলে ১২ জুলাই ঘেরাও নাগরিকদের আপত্তি উপেক্ষা করে সাতক্ষীরা পৌরসভার একতরফা পানির মূল্য
বৃদ্ধির প্রতিবাদে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।

রোববার (২৫জুন ২০২৩) সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার সামনে প্রায় দুই ঘন্টাব্যাপি উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল। গণঅবস্থান কর্মসূচি থেকে বর্ধিত পানির বিল পরিশোধ না করার ঘোষণা দেওয়া হয় এবং আগামী দুই সপ্তাহের মধ্যে বর্ধিত
বিল প্রত্যাহার করা না হলে (১২ জুলাই) সাতক্ষীরা পৌরসভা ঘেরাও এর কর্মসূচি ঘোষণা করা হয়।

গণঅবস্থান কর্মসূচিতে উদীচী শিল্পগোষ্টির শিল্পীরা প্রতিবাদী গান পরিবেশন করেন। এ সময় বক্তারা বলেন, গণশুণানীর মাধ্যমে নাগরিকদের সাথে আলাপ আলোচনা
সাপেক্ষে বিল বৃদ্ধির প্রস্তাবনা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার পর তা কার্যকরের বিধান রয়েছে। কিন্তু সাতক্ষীরা পৌরসভা মন্ত্রণালয়ের কোন অনুমোদন না নিয়েই আকর্ষিকভাবে প্রায় চারগুন বেশি পানির
মূল্য নির্ধারণ করেছে।

বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার পানির গ্রাহকের অনেকেই বছরের পর বছর পানি পায় না। অর্ধেকের বেশি গ্রাহক অনিয়মিতভাবে পানি পেলেও তা ব্যবহার
অযোগ্য। পানি সরবরাহ শাখার নিয়মিত ও মাস্টাররোলের কর্মচারীর অধিকাংশই শুধু বসে বসে বেতনই নেন না বরং অনেকে পানির তালিকা বর্হিভূত ভূয়া গ্রাহকদের কাছ থেকে মাসোহারা আদায়ে ব্যস্ত থাকেন।

নাগরিক নেতৃবৃন্দ বলেন, মিটার না থাকায় সাতক্ষীরা পৌর এলাকার ১০ ইউনিটের একটি ৫তলা ভবনের এক
ইঞ্চি পানির লাইনের মাসিক বিল এবং দুই রুম বিশিষ্ঠ একটি টিনসেড বাড়ির পানির বিল একই হারে নির্ধারিত হয়ে আসছে। বড় ভবনের মালিকরা মেশিন লাগিয়ে
পাইপ লাইন থেকে সরাসরি পানি টেনে নেওয়ায় যাদের মেশিন নেই তারা পৌরসভার সরবরাহকৃত পানি থেকে বঞ্চিত হয়।

বক্তারা এসব সমস্যার সমাধান করে সুপেয় ও ব্যবহারযোগ্য পানির নিয়মিত সরবরাহ নিশ্চিত করে পুনরায় গণশুনানীর মাধ্যমে বিল বৃদ্ধির বিষয়টি
উপস্থাপন করার আহবান জানান এবং বর্ধিত বিল পরিশোধ না করার ঘোষণা দেন।

গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বীরমুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিশ আলী, উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, সিপিবির সভাপতি আবুল হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ
সম্পাদক মুনসুর রহমান, নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আদিত্য মল্লিক, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, প্রতীমা দাস, জেলা ভূমিহীন সমিতির সাধারণ
সম্পাদক আব্দুস সামাদ, ভূমিহীন নেতা আব্দুস সাত্তার, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ প্রমুখ। পরিচালনা করেন যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু।

একই রকম সংবাদ সমূহ

হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবারবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ী দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট থেকে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা