বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একই স্থানে পরপর ৯টি গাড়ি দুর্ঘটনার শিকার, নিহত ১

দিনাজপুরের ফুলবাড়ীতে একই স্থানে পরপর ৯টি যানবাহন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এসব দুর্ঘটনায় শনিবার দুপুর ৩টা পর্যন্ত রহিমা (৩৬) নামে এক নারীর মৃত্যু ও ১৫ জন আহত হয়েছেন। বৈরী আবহাওয়া ও রাস্তায় নিম্ন মানের বিটুমিন ব্যবহারের কারণে এ দুর্ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার ফুলবাড়ী উপজেলার বিজিবি ক্যাম্পসংলগ্ন ডাঙাপাড়া নামক স্থানে দুর্ঘটনাগুলো ঘটে। ভোর সাড়ে ৪টায় প্রথম দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। এর কিছুক্ষণ পরপর একই স্থানে সড়ক দুর্ঘটনা ঘটতে থাকে। এতে মোট ৯টি যান দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনার শিকার যানবাহনের মধ্যে আছে ৬টি পিকাআপ ভ্যান, ১টি মাইক্রোবাস, ১টি ট্রাক ও ১টি বাস। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্ঘটনায় নিহত রহিমা জেলার কাহারোল উপজেলার পাহাড়পুর পারগাঁও এলাকার আব্দুল খালেকের স্ত্রী। রহিমা পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসে দিনাজপুরের নিজ বাড়িতে ফিরছিলেন। অপরদিকে দিনাজপুর থেকে একটি আম বোঝাই ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছালে মাইক্রোবাস এবং আম বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রহিমার মৃত্যু হয়।

স্থানীয়রা আরও জানান, রাস্তায় নিম্ন মানের বিটুমিন ব্যবহার করায় বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে। প্রথমে ওই স্থানে পণ্যবাহী ট্রাকের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একই স্থানে একের পর এক মোট নয়টি যানবাহন দুর্ঘটনার শিকার হয়। একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি মসজিদের ভিতরে ঢুকে গেছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!