রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বাড়ি বাড়ি গিয়ে বিস্কুট বিতরণ করলেন ইউএনও

বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের ভয়াল আগ্রাসনের কারনে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও থেমে নেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচীর আওতায় উচ্চ শক্তি সম্পন্ন বিস্কুট বিতরণ কার্যক্রম।

সোমবার (২০ জুলাই) কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিনকে সাথে নিয়ে শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে বিস্কুট বিতরণ করেছেন।

সেসময় প্রত্যেক শিক্ষার্থীর হাতে ৪৩ প্যাকেট বিস্কুট ও রজনীগন্ধার একটি স্টিক তুলে দেন তিনি।

বিস্কুট বিতরণ করার সময়ে ইউএনও মৌসুমী জেরীন কান্তা করোনাকালে ঘরের বাহিরে না গিয়ে বাসায় বসে বাবা মায়ের বাধ্য হয়ে পড়া লেখার জন্য উপদেশ দেন শিক্ষার্থীদেরকে।

তিনি আরো বলেন, সরকার তোমাদের জন্য বিনা বেতনে পড়া লেখা করা, বিনামুল্যে পাঠ্য সামগ্রী ও খাবার সহ সকল ব্যবস্থা করেছেন।

মৌসুমী জেরীন কান্তা কৌতুহল করে বলেন- আমাকেও এখন “তোমাদের সাথে পড়তে ইচ্ছা করছে”।

বিস্কুট বিতরণ করার সময় ইউএনও মৌসুমী জেরীন কান্তার সাথে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, সহকারী শিক্ষা অফিসার রবি শংকর দেওয়ান, হুমায়ূন কবির,কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কলারোয়া নিউজের সহ সম্পাদক সাংবাদিক সরদার জিল্লুর রহমান, সুশিলন এনজিও কর্মকর্তা রনি কর্মকার, মোখলেসুর রহমান, রোকনুজ্জামান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত