শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিনিস্টার নিয়ে এলো নতুন সংযোজন ‘মিনিস্টার হিউম্যান কেয়ার’

স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে দেশীয় ব্র্যান্ড মিনিস্টার নিয়ে এলো তাদের নতুন সংযোজন- ‘মিনিস্টার হিউম্যান কেয়ার’।

বৃহস্পতিবার মিনিস্টারের গুলশান হেড অফিসে স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন মিনিস্টার মাই-ওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ ও ম্যানেজিং ডিরেক্টর দিলরুবা তনু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিনিস্টার মাই-ওয়ান গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর গোলাম শাহরিয়ার কবীর, চিফ ফিন্যান্স অফিসার মোঃ সিরাজুল ইসলাম (এফসিএ) এবং মিনিস্টার হিউম্যান কেয়ার ডিভিশন এর ডিরেক্টর সৈয়দ আবুল কাশেম (রানা) সহ সকল ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মূলত স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্যসুরক্ষার জন্যই মিনিস্টার বাজারে এনেছে ‘মিনিস্টার হিউম্যান কেয়ার’।

বিভিন্ন প্রোডাক্ট নিয়ে গঠিত ৬টি নতুন ব্র্যান্ড নিয়ে বাজারে আসছে মিনিস্টার। ‘সেইফটি প্লাস’, ‘ইজি ওয়াশ’, ‘চাঁদ’, ‘হেক্সিন’, ‘কেয়ার এন্ড কেয়ার’ ও ‘ফ্লাশ’। এই ৬টি ব্র্যান্ডের প্রোডাক্টসমূহ আলাদা করা হয়েছে। ‘সেইফটি প্লাস’ এর মধ্যে হ্যান্ড ওয়াশ, গ্লাস ক্লিনার, ফ্লোর ক্লিনার, হ্যান্ড স্যানিটাইজার ও ভেজি ওয়াশ অন্তর্ভুক্ত। ‘ইজি ওয়াশ’ এর অধীনে ডিটারজেন্ট পাউডার, লন্ড্রি সোপ, লন্ড্রি বল সোপ ও লিকুইড ডিটারজেন্ট রয়েছে। ‘চাঁদ’ এর অধীনে থাকবে ফেব্রিক ব্রাইটেনার, ডিশ ওয়াশ লিকুইড ও ডিশ ওয়াশ বার। ‘হেক্সিন’ এর মধ্যে থাকবে হ্যান্ড রাব স্প্রে। ‘কেয়ার এন্ড কেয়ার’ এর অধীনে থাকছে বডি ওয়াশ, বডি লোশন ও পেট্রোলিয়াম জেলি। ‘ফ্লাশ’ এর অধীনে থাকবে টয়লেট ক্লিনার, বাথরুম ক্লিনিং পাউডার ও বাথরুম ক্লিনিং লিকুইড।

‘মিনিস্টার হিউম্যান কেয়ার’ ব্র্যান্ডের ব্যাপারে মিনিস্টার মাই-ওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ বলেন, “মিনিস্টার বরাবরের মতোই দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। হিউম্যান কেয়ার মিনিস্টারেরই একটি নতুন সংযোজন। আমাদের বিশ্বাস, হিউম্যান কেয়ারের প্রতিটি পণ্যই মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সহায়তা করবে। মিনিস্টার সবসময়েই সুলভ মূল্যে গুণগত ও উন্নত মানের পণ্য দেয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের মানুষের কল্যাণে সবসময়ই কাজ করে যাবে মিনিস্টার।”

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়