শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার মির্জাপুরে কলের পাইপ দিয়ে দেড় মাস ধরে গ্যাস উঠছে

জুলফিকার আলী,কলারোয়া: কলারোয়ার মির্জাপুরে কলের পাইপ দিয়ে অনাগল ভাবে গত দেড় মাস ধরে গ্যাস উঠতে দেখা গেছে। এলাকাবাসীরা বলেন-এর আগেও কয়েক বার মির্জাপুর সরকারী স্কুল মাঠে পানির কল বসানোর সময় গ্যাস ওঠে। এই স্কুল মাঠের যে কোন স্থানে খুড়লেই গ্যাস উঠছে। গত দেড় মাস আগে স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে সরকারী ভাবে পানির কল বসানোর জন্য পাইপ পোতা হয়। আর সেই পাইপ দিয়ে অনাগল ভাবে গ্যাস ওঠায় তারা কলটির পাইপ এর মূখ বন্ধ করে রেখে চলে যায়। এখন সে কলের পাইপের পাশ দিয়ে গ্যাস উঠছে। অনেকে আগুন জ্বালিয়ে গ্যাস কি না তা পরীক্ষা করে দেখছেন। এলাকাবাসীরা আরো বলছেন-এই গ্যাস ওঠায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহু অফিসার এসে দেখে
শুনে চলে যায়। কিন্তু আজও পর্যন্ত তার কোন সুরহা হয়নি। এই সরকারী স্কুল মাঠের নিচে যে কি গুপ্ত ধন লুকিয়ে আছে তা তারা ঠিক ভাবে বলতে পারবেন না। তবে অনেকে বলছেন-গ্যাস খুব খারাপ জিনিষ। যে কোন সময় বিস্ফরণ ঘটলে এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। সে জন্য তারা আতংকে রয়েছেন। তারা আরো বলেন-বিজ্ঞানীরা এই স্থানের মাটি খুড়ে পরীক্ষা করে গেলে এলাকাবাসীর আতংক কেটে যেত। আতংক গ্রস্থ এলাকাবাসী বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সু-দৃষ্টি কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম