বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা বাতিলের সুযোগ নেই: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা বাতিলের কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার জাতীয় সংসদে গণফোরামের সংসদ সদস্য মুকাব্বির খানের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বহুল বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে কিছুটা পরিবর্তন এনে গতকাল (বুধবার) সংসদে নতুন নামে ‘সাইবার নিরাপত্তা বিল’ পাশ হয়েছে। গেজেট প্রকাশ ও রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আইনটি কার্যকর হবে। সাইবার নিরাপত্তা বিল অনুযায়ী, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলা চলতে থাকবে।

সংসদে আইনমন্ত্রীর কাছে মুকাব্বির খান জানতে চান- ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের কারণে যারা বিভিন্ন ধরনের হয়রানি, জেল, নিপীড়নের শিকার হয়েছেন এবং এখনো যারা কারাগারে আছেন, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা? একই সঙ্গে এসব সমস্যার সমাধান কীভাবে হবে- তাও জানতে চান তিনি।

জবাবে আইনমন্ত্রী আনিসুল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা বাতিলের সুযোগ নেই এবং এক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই আসে না।

এর ব্যাখ্যাও দেন মন্ত্রী। তিনি বলেন, আইন অনুযায়ী- পুরনো আইনে যে অপরাধ সংঘটিত হবে, তার শাস্তি পুরনো আইনেই হবে এবং অপরাধীকে শাস্তি দেবেন আদালত।

আনিসুল হক আরও বলেন, ‘সংবিধানের ৩৫ অনুচ্ছেদে বলা হয়েছে, অপরাধের দায়যুক্ত কার্যসংঘটনকালে বলবৎ ছিল, এইরূপ আইন ভঙ্গ করিবার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাইবে না এবং অপরাধ-সংঘটনকালে বলবৎ সেই আইনবলে যে দণ্ড দেওয়া যাইতে পারিত, তাহাকে তাহার অধিক বা তাহা হইতে ভিন্ন দণ্ড দেওয়া যাইবে না।’

একই রকম সংবাদ সমূহ

জিয়াউর রহমানের দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ দেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে কোনো ধর্ম, বর্ণ, গোত্র বা সংস্কৃতির মানুষের জন্য বৈষম্যেরবিস্তারিত পড়ুন

নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করলো জামায়াতেবিস্তারিত পড়ুন

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদবিস্তারিত পড়ুন

  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
  • বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন নেতাদের বৈঠক
  • সাগর-রুনি হত্যা তদন্তে অগ্রগতি নেই, প্রতিবেদন পেছালো ১২৮ বার
  • ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা
  • মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না
  • পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম