বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিনিধিঃ ডাম্প ট্রাকের নিচে পিষ্ট হয়ে সাতক্ষীরা সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা নীলকন্ঠ সরকার(৪৫) নিহত হয়েছে। সোমবার রাত ৯টায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নীলকন্ঠ সরকার খুলনার ডুমুরিয়া উপজেলা সদরের বিশ্বনাথ সরকারের ছেলে। তিনি সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার।
প্রত্যক্ষদর্শীরস জানান, নীলকন্ঠ সরকার মোটরসাইকেলে খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন। ত্রিশমাইল এলাকায় পৌছানোর পর মোটরসাইকেলের চাকা পিছলে তিনি পড়ে যান। এসময় তার পেছনে থাকা একটি ডাম্প ট্রাক তাকে পিষ্ট করে চলে যায়। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পাটকেলঘাটা থানায় রাখা হয়েছে। মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২