বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ২য় শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা!

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় সুমাইয়া নামের সাত বছরের এক শিশু শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার কেঁড়াগাছি গ্রামের মাঝেরপাড়ায়।

সুমাইয়ার পিতার নাম শিমুল হোসেন। তিনি মালয়েশিয়া প্রবাসী। শিশু সুমাইয়া কেঁড়াগাছি (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান হাবিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুমাইয়ার চাচাতো দাদা শফিকুল ইসলাম জানান, পড়ালেখা নিয়ে মায়ের বকুনি খেয়ে অভিমানে শিশুটি ঘরের বারান্দার গ্রিলে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় লোকজন জানান, শিশুটির বুদ্ধিগত ভারসাম্যের ঘাটতি ছিল। সুমাইয়ার ছোট আরেকটি বোন (৪) রয়েছে।

খেলার সময় ওড়নায় গলায় ফাঁস লেগে তার করুণ মৃত্যু হয়েছে বলে কেউ কেউ জানান।
তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।

কলারোয়া থানার সেকেন্ড অফিসার এসআই নূর ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৃহস্পতিবার মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল