শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সভা, দোয়া

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম হাফেজদের মাঝে খাবার বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর ৭৭তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরায় সদর উপজেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও এতিম কোরআনের হাফেজদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাদ জুমআ সাতক্ষীরা আহছানিয়া মিশন মাদরাসা প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে সদর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক এস এম রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মীর আজহার আলী শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, সেলিম আলম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, সাবেক ব্যাংকার কাজী আব্দুল মহিদ, সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাবেক সেক্রেটারী শেখ আজিজুল হক, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, আওয়ামী মৎস্যজীবী লীগ সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মাহমুদুল ইসলাম নয়ন, সাংবাদিক আব্দুল আলীম, ইউপি সদস্য মুস্তাফিজুর রহমান ময়না প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আহছানিয়া মিশন মসজিদের মোয়াজ্জিন হাফেজ মাওলানা মো. ইব্রাহিম খলিল।

এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার মুসল্লীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সদর উপজেলা শাখার সদস্য সচিব মো. সাব্বির হোসেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা