বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ২১ দিন ব্যাপী অস্ত্রসহ ভিডিপি প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী

আবু সাঈদ, সাতক্ষীরা : সাতক্ষীরায় ২১ দিন ব্যাপী জেলা ভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সাতক্ষীরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ৩০ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এনামুল খান, বিভিএমএস।

বিশেষ অতিথি ছিলেন এনএসআই সাতক্ষীরার উপ-পরিচালক মো.আজিজুর রহমান ও জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট কামরুজ্জামান।

অনুষ্ঠান পরিচালনা করেন টিআই ইশার আলী।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, আনসার বাহিনী একটি সুশৃংখল। এই বাহিনী দেশ ও দশের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাই এই বাহিনীর কোন বদনাম নাই। আনসারের সকল ব্যক্তিরা দেশপ্রেমিক, যার কারণে দেশ রক্ষায় বর্তমান সরকারের যেকোনো বিষয়ে ডাক দিলে উক্ত বাহিনী তাদের কর্তব্য দায়িত্ব যথাযথ ভাবে পালন করবে। এ বাহিনী দীর্ঘদিন ধরে দেশ সেবায় নিয়োজিত যার বর্তমান সদস্য সংখ্যা ৬৫ লক্ষ। আজকে যারা এখান থেকে ট্রেনিং করেছে তারা প্রতিদিন কোন না কোন ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবে। যেমন বাল্য বিয়ে প্রতিরোধ, মাদক প্রতিরোধ, সন্ত্রাসমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে। আমাদের দেশ খুব উন্নয়নশীল, যার কারণে প্রতিটি বিষয়ে আমরা অবগত আছি।

আলোচনা সভার শেষে প্রত্যেককে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!