বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোলা থেকে জ্বীনের বাদশা ধরলো যশোর ডিবি 

নিজস্ব প্রতিনিধিঃ। যশোরের ডিবি পুলিশ জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণা চক্রের সদস্য মিরাজ হোসেনকে (২৪) আটক করেছে।

রোববার (০১ অক্টোবর) দ্বীপ জেলা ভোলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মিরাজ ভোলা বোরহান উদ্দিন থানার ফুলকাচিয়া গ্রামের ইয়াসিন পাটোয়ারীর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, যশোরের ঝিকরগাছা উপজেলার প্রবাসীর স্ত্রী কল্পনা আক্তারকে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে প্রলোভন দেখায় মিরাজ। মোবাইলে সে জানায় মালয়েশিয়ায় থাকা তার স্বামীকে লটারি পাইয়ে দেবে মিরাজ। এ জন্য মোটা অংকের টাকা দাবি করা হয়। এক পর্যায়ে প্রলোভনের মাধ্যমে ওই নারীর কাছ থেকে বিভিন্ন সময় বিকাশে ৭ লাখ ৪৪ হাজার ৬০ টাকা মিরাজ হাতিয়ে নেয়।

পরবর্তীতে ওই নারী জানতে পারেন মিরাজ তার সাথে প্রতারণা করেছেন। বাধ্য হেয়ে তিনি এ বিষয়ে আইনের আশ্রয় নেন ও ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেন। এ মামলা তদন্তের দায়িত্ব পায় ডিবি পুলিশ। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় মিরাজের অবস্থান শনাক্ত করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ আবু হাসান।

এক পর্যায়ে রোববার রাতে তিনি ভোলা জেলার বোরহান উদ্দিন থানা এলাকায় অভিযান চালিয়ে মিরাজকে আটক করেন। এসময় তার কাছে থেকে একলাখ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জ্বিনের বাদশা পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করেছেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা