শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুর ইউনাইটেড কলেজে নবীন বরণ

আতাউর রহমান, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহবানের মধ্য দিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হলো চন্দনপুর ইউনাটেড ডিগ্রী কলেজে একাদশ শ্রেনিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের।

রবিবার এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখোরিত হয়ে ওঠে গোটা কলেজ ক্যাম্পাস। ফুলেল সাজে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।

চন্দনপুর ইউনাটেড ডিগ্রী কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা, যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক, যশোর সরকারি সিটি কলেজ ও কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ইউনুচ আলী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, আ.লীগ নেতা আনোয়ার হোসেন, সাংবাদিক আতাউর রহমান, নবীন বরণ উদযাপন কমিটির আহবায়ক, কলেজ অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলী, শিক্ষক আবু জাফর ছিদ্দিক, প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম।

উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক হুমায়ুন কবির।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, চন্দনপুর ইউনাটেড ডিগ্রী কলেজ এ অঞ্চলের অত্যন্ত ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা