সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ইসলামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

ফারুক হোসাইন রাজ, কলারোয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের প্রতি বাড়তি নজরদারি বৃদ্ধির লক্ষ্যে কলারোয়া উপজেলার ইসলামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও হেলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম।

মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজির হাট কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আয়ুব আলী।

বিশেষ অতিথি ৯ নম্বর হেলাতলা ইউনিয়নের ৬ নম্বর ব্রজবাকসা ওয়ার্ডের ইউপি সদস্য আক্তারুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপারিটেনডেন্ট ইদ্রিস আলী, সহ-সুপার আইয়ুব হোসেন, গণিত শিক্ষক তৈহিদুর রহমান, শিক্ষক আসাদুজ্জামান আসাদ, শিক্ষক ফজলুর রহমান, শিক্ষিকা রুমি আক্তার, বিএসসি শিক্ষিকা হামিদা খাতুন, ইংরেজি শিক্ষক হাসানুজ্জামান, হাফেজ নজরুল ইসলাম, হাসিবুল হাসান বকুল, অভিভাবক সদস্য মিজানুর রহমান, মোজাফফর হোসেন, রানী বেগম, ইছাহাক আলী, আমজেদ হোসেন, আবুল হোসেনসহ এনটিআরসি থেকে মাদ্রাসায় নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক মোস্তফা আল মামুন, শিক্ষিকা হীরা মনি প্রমুখ।

ইসলামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার আয়োজনে পঞ্চম শ্রেণী থেকে দাখিল পরীক্ষার্থীদের ৩০০ জন নারী পুরুষ অভিভাবক এই সমাবেশে অংশ নিয়েছেন।
সমাবেশের মধ্য দিয়ে অতিথি অভিভাবকসহ শিক্ষকবৃন্দ মনে করেন শিক্ষার্থীদের মোবাইল আসক্ত ও খারাপ সঙ্গ থেকে বিরত রাখতে পারলে তাদের লেখাপড়ার প্রতি মনোযোগ বাড়বে এজন্য শিক্ষার্থীদের প্রতি বাড়তি নজরদারি রাখা প্রয়োজন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল