বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপির চেয়ে বড় বিষয় হলো জনগণ নির্বাচনে অংশ নিল কিনা: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বারংবার বলে আসছে বর্তমান সরকারের অধীন নির্বাচনে তারা অংশ নেবে না। ২০১৮ সালের নির্বাচনেও বলেছিল। আবার নির্বাচনে অংশগ্রহণও করেছিল। আমি আশা করব এবারো তারা নির্বাচনে অংশ নেবে।

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক টিমের সঙ্গে এক বৈঠকে বিএনপি বলেছে, বর্তমান সরকারের অধীন নির্বাচনে তারা অংশ নেবে না। এ বিষয়ে মতামত জানতে চাইলে ড. হাছান মাহমুদ এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করল কী করল না, তার চেয়েও বড় বিষয় হচ্ছে জনগণ অংশগ্রহণ করলে কিনা। জনগণের অংশগ্রহণে কোনো কোনো রাজনৈতিক দল যদি, অর্থাৎ বিএনপিসহ তাদের মিত্ররা যদি নির্বাচন বর্জনও করে, সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের অংশগ্রহণে একটি আন্তর্জাতিকমানের নির্বাচন বাংলাদেশে যথাসময়ে অনুষ্ঠিত হবে।

সোমবার (৯ অক্টোবর) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধু বায়োপিকের নির্মাণ সমাপ্তি ও দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সিনেমা হল মালিক সমিতির পক্ষ থেকে মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আসলে বিএনপি চায় নির্বাচনে জেতার নিশ্চয়তা। তাদের বক্তব্যটা এ রকম- নাচতে না জানলে উঠোন বাঁকা। তারা যদি এত জনপ্রিয় হয় তাহলে নির্বাচনে আসুক।

ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনের সময় কার্যত সরকারের কোনো কার্যক্রম থাকে না। কাউকে বদলির ক্ষমতাও থাকে না। সরকার রুটিন কাজ ছাড়া কিছুই করতে পারে না। ক্ষমতা মূলত নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত হয় নির্বাচনি আইন অনুযায়ী।

মন্ত্রী বলেন, আমরা মনে করি, তারা যেহেতু রাজনীতি করছে তারা নির্বাচনে আসুক। আমরা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন চাই।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী
  • মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • স্বজন-প্রতিবেশীদের সাক্ষ্যে উঠে এলো রামিসা হত্যার ভয়াবহ চিত্র