রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকার পতনে বিএনপির মরণপণ আন্দোলন শুরু: মির্জা ফখরুল

‘মিথ্যা মামলায়’ নেতাকর্মীদের সাজা দিয়ে ক্ষমতা আঁকড়ে ধরে রাখা যাবে না বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ফরমায়েশি রায় দিয়ে ভাইস চেয়ারম্যান মো. শাজাহানসহ ১৫ নেতাকর্মীকে সাজা দেওয়া হয়েছে। এর আগে আরো ১৫ সাবেক ছাত্রনেতাকে সাজা দিয়েছে। সরকার মনে করছে এসব সাজা দিলে বিএনপিকে প্রতিরোধ করা সম্ভব হবে। কিন্তু তা সম্ভব হবে না। প্রতিদিন সাজা, একেকটা রক্তপাত হাজার হাজার জিয়ার সৈনিক সৃষ্টি হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি হচ্ছে ফিনিক্স পাখির মতো- যতই চেষ্টা করবে একে ধ্বংস করার জন্য, সেই ধ্বংসস্তুপ থেকে জেগে উঠছে। এর আগে ভেবেছিল দেশনেত্রী খালেদা জিয়াকে জেলে নিয়ে বিএনপিকে ধ্বংস করে দেবে। অথচ বিএনপি আরো শক্তিশালী হয়েছে, জেগে উঠেছে। এই সরকারের পতনের জন্য মরণপণ আন্দোলন শুরু করেছে। অনেক সিনিয়র নেতাদের সাজা দিয়ে আটক রেখেছে। এগুলো করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখা যাবে না।

সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর-দক্ষিনের উদ্যোগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে দ্রুত চিকিৎসার দাবিতে এ সমাবেশ হয়। একই দাবিতে আগামী ১৪ অক্টোবর শনিবার ঢাকাসহ সারাদেশে অনশন করবে বিএনপি। ওইদিন ঢাকায় নয়াপল্টনে বেলা ১১ টা ৩ ঘন্টার প্রতীকী অনশন হবে।

সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, সোমবারও কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে, গুমও করা হয়েছে। দয়া করে এগুলো যারা করছেন ক্ষান্ত হন, দেয়ালের লিখন পড়েন। এখনও বুঝতে পারছেন না, আপনাদের জন্য কী অপেক্ষা করছে। ইতিহাস ভুলে যাবেন না। নমরূদ, ফেরাউন, হিল্টার, মুসোলনি এবং পরবর্তীতে আউয়ুব, ইয়াহিয়া পারেনি, আপনারাও পারবেন না একদলীয় শাসন ব্যবস্থা স্থায়ী করতে।’

তিনি বলেন, পরিস্কার করে বলে দিতে চাই, জনগনকে সঙ্গে নিয়ে এই সরকারকে পরাজিত করা না পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জিয়ার সৈনিকরা ক্ষান্ত হবে না, তারা অবশ্যই পরাজিত করবে।

ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিনের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের পরিচালনায় আরো বক্তব্য দেন – ভাইস চেয়ারম্যান শামুসজ্জামান দুদু, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন অসীম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরাফত আলী সপু, রকিবুল ইসলাম বকুল, মহানগরের প্রকৌশলী ইশরাক হোসেন, যুব দলের সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, কৃষক দলের হাসান জাফির তুহিন, মহিলা দলের সুলতানা আহমেদ, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, ছাত্রদলের রাশেদ ইকবাল খান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজের গুমের ৬১ দিনের ভয়ংকর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদবিস্তারিত পড়ুন

  • ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাবে গাবতলীতে
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার