শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল বন্দর দিয়ে ভারতে মাছ রফতানি বেড়েছে দ্বিগুন

গত ৩ বছরের ব্যবধানে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে সাদা মাছ রফতানি বেড়েছে দ্বিগুন। ফলে বেড়েছে বৈদেশিক মুদ্রা আয়। সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের।

গত তিন বছরে রফতানি হয়েছে ১ কোটি ৪১ লাখ ২৩ হাজার কেজি সাদা মাছ।

জানা গেছে, বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে-পাবদা, টেংরা পাকসে, তেলাপিয়া, পাঙ্গাস, ভেটকি, শিংমাছ সহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ। অপরদিকে ভারত থেকে আসছে সামদ্রিক মাছ চিতল, ফলুই, আড় ফলাই, বোয়াল, মলা শাকিলা, নিমুলকাঠি, পোয়া আয়লা এবং কাতল-রুইসহ বিভিন্ন প্রজাতির মাছ।

উল্লেখ্য, ১৯ -২০ অর্থবছরে ভারতে মাছ রফতানি হয়েছে ১ কোটি ৩১ লাখ ১২ হাজার ৫২০ ডলারের।
অন্যদিকে আমদানি হয়েছে ৪৮ লাখ ২৩ হাজার ৯শ’ ১৫ ডলার মূল্যের মাছ।

আমদানি-রফতানির সাথে সংশ্লিষ্টরা বলেন, বিগত বছর গুলোর তুলনায় এবার আমদানির চেয়ে রফতানি বেড়েছে। এতে করে দেশে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের।

স্থলবন্দর-বেনাপোল মৎস্য অফিস পরিদর্শক আসওয়াদুল আলম বলেন, এই বন্দর দিয়ে বাড়ছে সাদা মাছ রফতানি। ফলে আসছে বৈদেশিক মুদ্রা। গত বছরে আমদানির চেয়ে প্রায় তিনগুন বেশী টাকার মাছ রফতানি হয়েছে ভারতে। তবে করোনার কারনে বানিজ্যে কিছুটা কম হলেও আগামীতে মাছ রফতানি কয়েকগুন বেড়ে গেছে।

একই রকম সংবাদ সমূহ

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ওবিস্তারিত পড়ুন

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নয়’: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নেই’ বলেন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।বিস্তারিত পড়ুন

  • প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা: পররাষ্ট্রমন্ত্রী
  • শাহজালাল বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
  • বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী