সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে তরকারির দাম অস্বাভাবিক বৃদ্ধি, বিপাকে ক্রেতারা

রাজগঞ্জ বাজারে আরো ঊর্ধ্বমুখী কাঁচা তরকারির দাম। সাধারণ ক্রেতারা অস্বাভাবিক দামের কাঁচা তরকারি কিনতে হিমশিম খাচ্ছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে, শীতকালিন সবজি বাঁধাকপি ৬০ টাকা, শিম ১২০ টাকা ও মুলা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব সবজি এখনও পরিপক্ক না হলেও বেশি দামের আশায় চাষিরা বাজারে বিক্রি করছে।

এছাড়া বরবটি ৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, ঝিঙা ৪০ টাকা, পটল ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, করলা ৬০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, কাঁচা পেঁপে ৩৫ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, লাউ ৩০ টাকা, আলু ৪০ টাকা, কচুরমুখি ৩০ টাকা, টমেটো ১০০ টাকা, পুঁইশাক ২০ টাকা, কাঁচা কলা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ টাকায়।
এ বাজারে মাছের দাম বরাবরই একই রকম আছে। তেলাপিয়া বিক্রি হচ্ছে ১০০/১২০ টাকা, শিং মাছ ৪০০ টাকা থেকে ৫০০ টাকা, পাঙ্গাস ১২০ টাকা, রুই ১৩০-১৫০ টাকা, কাতলা ১২০-২০০ টাকা, মৃগেল ১২০/১৬০ টাকা, ইলিশ মাছ প্রকার ভেদে দামে বিক্রি হচ্ছে।
এছাড়া দেশি রসুন ১২০ টাকা ও পেঁয়াজ ৮০ টাকায় প্রতিকেজি বিক্রি হচ্ছে।
রাজগঞ্জ বাজারে নাম প্রকাশ না করার শর্তে এক বিক্রেতা বলেন, ক্রেতাদের কাছে কোনো সবজি ও মালামালের দাম চাওয়া যাচ্ছে না। এতো বেশি দাম হলে কিভাবে দাম চেতে হয়। একই বাজারের আরেক ব্যবসায়ী জানান, আমরা মাল কিনতে পারছি না। যেভাবেই কিনছি, সেইভাবেই বিক্রি করছি। এই ঊর্ধ্বমুখির বাজারে আমাদের মাথা ঠিক নেই। তো ক্রেতাদের মাথা ঠিক থাকে ?

রাজগঞ্জ বাজারে বাজার-সদয় করতে আসা দোদাড়িয়া গ্রামের তোফাজ্জল হোসেন। তিনি পেশায় একজন ভ্যান চালক। সারাদিন ভ্যান চালিয়ে যা রোজগার হয়েছে তা বাজার-সদয় করতে শেষ হয়ে গেছে। তিনি জানান, আজ তরকারির এতো দাম ? যে তরকারি ধরায় যাচ্ছে না। এরকম বহু অল্প আয়ের মানুষ তরকারির বাজারে যেয়ে তরকারি কিনতে হিমশিম খাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা