শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এক স্কুল শিক্ষার্থীকে ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ

আবু সাঈদ সাতক্ষীরা: সাতক্ষীরার কাঠিয়ায় এক স্কুল শিক্ষার্থীকে বাড়িতে ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনা টি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে সাতক্ষীরার শহরতলী তালতলা গ্রামে, এ বিষয়ে নির্যাতিত শিক্ষার্থীর মা বিচার দাবি করে বিভিন্ন ব্যক্তির দারে দারে ঘুরছে।

ঘটনা সূত্রে জানা যায় সাতক্ষীরা শহরের কাঠিয়া গ্রামের মৃত. আশরাফুল আলম সিদ্দিকি (মনা) এর একমাত্র পুত্র তানজিম সিদ্দিকি দিপ্ত ১০ম শ্রেণীতে পড়াশোনার সুবাদে পরিচয় হয় তালতলা গ্রামের আজিজুল ইসলামের কন্যা মৌরিনা তাসরীন এর সাথে। সেই সুবাদে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে কথা হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় মৌরিনা তাসরীন দিপ্ত এর সাথে মোবাইল ফোনে কথা বলে মৌরিনা তার নিজের বাড়িতে আসতে বলে। দিপ্ত মৌরিনার বাড়িতে আসার মুহূর্তেই তালতলা গ্রামের মনিরুল ইসলাম ও মিন্টুর নেতৃত্বে ব্যাপক মারধর করে আহত করে এবং দিপ্তর ব্যবহৃত বাই সাইকেলসহ তার কাছে থাকা টাকা পয়সা কেড়ে নিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারন করে রাখে।

এ বিষয়ে দিপ্তর মা সাংবাদিকদের নিকট মোবাইল ফোনে বলেন আমার ছেলে খুবই ছোট মানুষ, তারা উভয়ে একই সাথে পড়াশোনা করার সুবাদে তাদের মধ্যে কথা হয় এবং ঘটনার দিন মৌরিনা তাসরীন আমার ছেলেকে মোবাইল ফোনে তার বাড়িতে ডেকে নিয়ে লোক মাধ্যমে ব্যাপক মারপিট করে আহত করে। আমার ছেলের কাছে থাকা নতুন বাই-সাইকেল কেড়ে নিয়ে তাকে জীবননাশের হুমকি দেয়। বিষয়টি নিয়ে আমি আইনি আশ্রয় নিবো। কেন আমার ছেলে কে তারা ডেকে নিয়ে মারলো।

এ বিষয়ে তালতলা গ্রামের একাধিক ব্যক্তি সাংবাদিকদেরকে জানান যে, মনিরুল ইসলাম ও মিন্টু তারা বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের মধ্যে লিপ্ত থাকে এবং এইভাবে তারা অর্থ কামিয়ে থাকে ও মনিরুল ইসলামের বিরুদ্ধে মাদক মামলা আছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান যে, ওই মেয়েকে দিয়ে মনিরুল ও মিন্টু বিভিন্ন ব্যক্তির নিকট ব্লা করে ও মিথ্যা মামলা দিয়ে অর্থ আদায়সহ বিভিন্ন অপকর্ম করে বলে অভিযোগ উঠেছে।

এমনকি সম্প্রতি তালতলা স্কুলের এক শিক্ষককে ওই মেয়েকে দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। শুধু তাই নয়, মেয়ের বাবা আজিজুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ ও মাদকের মামলা আছে। ঐ মামলাই সে এখন ফেরারি আসামী। আজিজুল ইসলাম তার মেয়েকে একাধিক জায়গায় বিয়ে দিয়ে অর্থের বিনিময়ে তার মেয়েকে ছাড়িয়ে নেয়। বর্তমানে ঐ মেয়েকে তালতলা এলাকায় রেখে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত আছে। আমরা এটার প্রতিকার চাই এবং পুলিশ প্রশানের দৃষ্টি কামনা করি। এ বিষয়ে মনিরুল ইসলামের মোবাইল ফোনে কথা বললে তিনি এ বিষয়ে কথা বলেনি

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন