বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে কিষাণ মজদুর হাইস্কুলে অভিভাবক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে কিষাণ মজদুর ইউনাইটেড অ্যাকাডেমি হাইস্কুলে দীর্ঘদিন থেকে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরাতে অভিভাবক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে বিদ্যালয়টির হল রুমে প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফজলুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, আওয়ামীলীগ নেতা এ্যাড. মোজাহার হোসেন কান্টু।

কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান (মণ্টু), পূজা উদযাপন পরিষদ কৃষ্ণনগর ইউনিয়ন শাখার সভাপতি তপন কুমার রায়, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূর আহম্মেদ সুরুজ, কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান মোল্লা, যুবলীগ নেত্রী শ্যামলী রানী বাপ্পী প্রমুখ।

এছাড়া সাংবাদিক, সুধিজন ও প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্টানে বিদ্যালয়টির অস্থিতিশীল পরিবেশ ফিরিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক ও সুধিদের মধ্য বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমন্ডার ও সাবেক শিক্ষক টি.এম গোলাম মহিউদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বন্ধন সংস্থার নির্বাহী পরিচালক আলমগীর হোসেন, শিক্ষক ও সাংবাদিক আফজাল হোসেন, সমাজ সেবক কে. এম রওশান, শিক্ষক ইয়াছিন আলী, মিজানুর রহমান, অভিভাবক সুশান্ত কুমার ঘোষ, গ্রাম্য চিকিৎসক কামাল হোসেন, মাও: আয়ুব হোসেন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ফজের আলী গাজী প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আশা ও ডিজিটাল হাজিরা নিশ্চিত করার ঘোষণা দেন এবং দীর্ঘদিন থেকে নিয়মিত ম্যানেজিং কমিটি না থাকা এ বিদ্যালয়টিতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গ্রহনযোগ্য ও দ্বায়িত্বশীল ম্যানেজিং কমিটি গঠনের কথা বলেন। যথাযথ কতৃপক্ষ, শিক্ষক, অভিভাবক, সুধিজনের প্রচেষ্টা ও পরামর্শে খুব দ্রুত বিদ্যালয়টিতে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে এমনটি আশা সকলের।

উল্লেখ্য, বিগত ১০ অক্টোবর থেকে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম বাহারের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন, বিদ্যালটির নানা অনিয়ম নিয়ে অভিভাবকদের অসন্তোষ, শিক্ষকদের মধ্য গ্রুপিং সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে শিক্ষার পরিবেশ ব্যহত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী