মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় টিআর কর্মসূচীর আওতায় বরাদ্ধকৃত অর্থের চেক বিতরণ করলেন এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে মাননীয় সংসদ সদস্য ১০৬ সাতক্ষীরা-২ এর অনুকূলে টিআর কর্মসূচীর আওতায় বরাদ্ধকৃত অর্থ বিভিন্ন প্রকল্পের উন্নয়ন কাজের জন্য চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলা ডিজিটাল কর্নারে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এসএম শওকত হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন।

যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বাঁশদহা ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন ঢালী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ এহসান হাবীব অয়ন, সাংবাদিক এসএম রেজাউল ইসলাম, ছাত্রলীগ নেতা কাজী সাদিকুজ্জামান দীপ প্রমুখ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে মাননীয় সংসদ সদস্য ১০৬ সাতক্ষীরা-২ এর অনুকূলে টিআর কর্মসূচীর আওতায় বরাদ্ধকৃত অর্থ বিভিন্ন প্রকল্পের উন্নয়ন কাজের ৮৬টি প্রকল্পের মধ্যে ২৭টি রাস্তা ও ৫৯টি প্রতিষ্ঠানের অনুকূলে ৬১ লক্ষ ৮৩ হাজার ৩৩৩টাকার চেক বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক