বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে স্বর্ণ কেলেঙ্কারিতে অপহৃত সুমন হত্যায় ৩ ব্যক্তি গ্রেফতার

এম ওসমান, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে স্বর্ণ কেলেঙ্কারীর ঘটনায় অপহৃত ওমর ফারুক ওরফে সুমন (২৬)কে হত্যায় জড়িত ৩ খলনায়ককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার সময় ঢাকার কোতয়ালী থানার শাখারী বাজার এলাকায় ডিবি’র এসআই মুরাদ হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এসময় ঘটনায় জড়িত ৩ জনকে সিসিটিভিতে প্রাপ্ত ফুটেজ দেখে ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

যশোর জেলা গোয়েন্দা পুলিশ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বর্ণ চোরাকারবারীদের ২৫টি বার অনুমান ৩ কেজি স্বর্ণ খোয়া যাওয়ায় স্বর্ণ চোরাকারবারী চক্রের হোতা পৌর কমিশনার কামাল গং ভিকটিম সুমনকে সন্দেহজনক আটক করে মারধর করে। তাদের অপচেষ্টায় স্বর্ণ না পেয়ে তাকে হত্যা করে এবং লাশ মাগুরা সদর থানাধীন রামনগর এলাকায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়।

গ্রেফতারকৃত আসামী ৩জন হলো- ১। ডালিম কুমার দাস (৩৩), পিং সুনিল চন্দ্র দাস, সাং-আলিকামুড়া, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা, ২। অঞ্জন নিয়োগি (৪৯), পিং-ঠাকুরদাস নিয়োগি, সাং-রসুলপুর, থানা-দেবিদার, জেলা-কুমিল্লা, ৩। রিয়াজ হোসেন (৩৮), পিং-দৌলত মুন্সি, সাং-বাঁশবাড়িয়া, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালী।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর স্বর্ণ চোরাকারবারী চক্রের হোতা কামাল গং কর্তৃক বেনাপোল থেকে ওমর ফারুক ওরফে সুমনকে অপহরণ পূর্বক হত্যার ঘটনাটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় মাঠে নামে ডিবি।

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ