বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলেজ ছাত্রের তৈরি এক অ্যাপ’এ পাওয়া যাবে সাতক্ষীরার সকল সেবা

দেবহাটা প্রতিনিধি: কলেজ ছাত্র তৈরি “সাতক্ষীরা অনলাইন সেবা” মোবাইল অ্যাপ’এ পাওয়া যাবে সাতক্ষীরা জেলার সকল সেবা।
সাতক্ষীরার কালিগঞ্জের বাসিন্দা ও খুলনা ম্যানগ্রোভ ইনস্টিটিউট সায়েন্স এন্ড টেকনোলজির কম্পিউটার ডিপার্টমেন্ট বিভাগের ৫ম পর্বে ছাত্র শেখ আলভী রাজন।

সাতক্ষীরাবাসির কথা চিন্তা করে এক এপস’র মাধ্যমে সব সেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নিয়েছে সে।

শেখ আলভী রাজন জানান, এই অ্যাপটি মূলত সমাজের এমন কিছু পয়েন্ট ধরে তৈরি যা আমাদের নিত্যপ্রয়োজনীয় বিষয়কে আরো দ্রæত খুঁজে পেতে সহায়তা করবে। যেমন আমাদের পরিচিত কারো জরুরি রক্তের প্রয়োজন পড়লে আমরা সাধারণত আমাদের চেনা জানা মানুষকে জানিয়ে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় যে, পারিপার্শ্বিক বিষয়ের উপর ভিত্তি করে সহজলভ্য রক্ত পাওয়াটাও দুষ্কর হয়ে উঠে। কিন্তু আমাদের এই অ্যাপ এর মাধ্যমে আপনারা অনেক রক্তদাতার সাথে যোগাযোগ করে একজন মানুষের জীবন বাঁচাতে পারবেন। এছাড়াও এই অ্যাপস এর মাধ্যমে পাওয়া যাবে আপনাদের পছন্দের ডাক্তারদের সিরিয়াল নাম্বার, বিভিন্ন ফার্মাসিতে যোগাযোগ করে ঔষধ সহ আপনার প্রয়োজনীয় মেডিসিন নিয়ে আসা, জরুরি অ্যাম্বুলেন্স এর যোগাযোগ নাম্বার, ফায়ার সার্ভিস এর জরুরি যোগাযোগ নাম্বার, কুরিয়ার সার্ভিস এর যোগাযোগ নাম্বার, সাতক্ষীরা সংলগ্ন মেডিকেল এবং ডায়াগনস্টিক সেন্টারের যোগাযোগ নাম্বার, সাতক্ষীরা জেলার আওতাধীন সকল (থানার) যোগাযোগ নাম্বার, জরুরি প্রয়োজনে ইলেকট্রিশিয়ান এর নাম্বার, রেস্টুরেন্ট সেবা, কমিউনিটি সেন্টার সেবা, বাজার ভিত্তিক সেবা, ইন্টারনেট সেবা, স্কুল ভিত্তিক সেবা, ধর্মীয় সেবা, আবাসিক-অনাবাসিক হোটেল সেবা, গৃহ শিক্ষক সেবা, যাতায়াত সেবা, জন্ম সনদ সেবা, মৃত্যু সনদ সেবা, জাতীয় শিক্ষা বোর্ড এর রেজাল্ট ভিত্তিক সেবা, সাতক্ষীরার দর্শনীয় স্থান ভিত্তিক সেবা এবং সরকারি বিভিন্ন সংস্থার যোগাযোগ নাম্বার ইত্যাদি।

উপরোক্ত সেবার মাধ্যমেই আপনাদের চলমান জীবনকে আরেকটু সহজ করা লক্ষ্যে নিয়ে কাজ করা।

এই অ্যাপ এ কিছু সেবা বর্তমানে (প্রক্রিয়াধীন) আছে। পরবর্তী আপডেট এর মধ্যেই পেয়ে যাবেন সেইসব সেবা। এছাড়াও আপনার প্রতিষ্ঠান এর প্রচারণার জন্য যোগাযোগ করা যাবে।

আরো বলেন, এই অ্যাপস’র সুষ্ঠু ব্যবহার যেন আপনাকে উপকার এনে দিতে পারে এটাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। কেউ এর অপব্যবহার করবেন না সে অনুরোধ নির্মাতা। বিনা প্রয়োজনে অ্যাপস এ উল্লেখিত নাম্বার এ কল দেয়া থেকে বিরত থাকবেন। আপনার জরুরি প্রয়োজনে আমাদের এই উদ্যোগ। আপনার একটু ভুলের কারণে আমাদের এবং সকলের কাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে। অ্যাপ এ ব্যবহৃত সকল নাম্বার এবং ওয়েবসাইট এর অনুমতি নিয়েই আমরা এটার কাজ সম্পাদন করেছি। এক্ষেত্রে কোনো নাম্বারকে বিরক্তি কিংবা হয়রানি করা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আশাকরি আপনারা ব্যবহার করবেন আমাদের অ্যাপটি।
অ্যাপে ঢুকতে নিচের ডাউনলোড লিংকে ক্লিক করতে পারেন:

গুগল প্লেলিস্ট থেকে ডাউনলোড লিংক

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!