বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় খেজুরের রস সংগ্রহে গাছ প্রস্তুত শুরু, আসছে পিঠার মৌসুম

অহিদুজ্জামান লাভলু, বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরায় খেজুর গাছ থেকে রস আহরণের জন্য গাছ প্রস্তুত শুরু করছেন গাছিরা। আর অন্যদিকে মা-চাচীরা প্রস্তুতি নিচ্ছেন পিঠাপুলি, ক্ষীর, পায়েস তৈরির চালের গুড়া তৈরিতে। যদিও পূর্বের মত গ্রাম্য পরিবেশে তেমনটা আর লক্ষ্য করা যায় না।

শীত মৌসুমের অন্যতম প্রধান আকর্ষন হচ্ছে খেজুরের রস আর ক্ষীর, পায়েস, নানান রকম ও নামের পিঠা পুলি। শীতের সকালের জিরান রসের স্বাদ নেয়ার মজাই আলাদা। তবে পূর্বের ন্যায় এখন আর চোখে পড়ে না মাঠ কি মাঠজুড়ে খেজুর গাছের বাগান। শীতের সকালে দল বেধে খেজুর গাছ থেকে রস সংগ্রহ এবং বাড়িতে এনে সবাই মিলে সকালের টাটকা জিরান রস খাওয়ার মজা বোধ হয় ভুলে যাওয়ার মত নয়।

ইতোমধ্যে শীতের আবহাওয়া শুরু হয়ে গেছে। শীত মৌসুমের শুরুতেই বিভিন্ন এলাকায় দেখা গেছে, গ্রামের প্রত্যেকটি মাঠে ও বসত বাড়ির আঙিনায় গাছিরা দা-খুমি নিয়ে ছুটছেন সকাল থেকে দুপুর পর্যন্ত। গাছ গুলো প্রস্তুত করছেন রস গ্রহনের জন্য।

খেজুরের গাছ থেকে রস সংগ্রহের লক্ষ্যে কাজ করা কয়েকজন গাছী জানান, ‘রস গ্রহনের জন্য সম্পূর্ন প্রস্তুত করতে প্রথমে গাছের উপরিভাগের এক সাইটের পাতা তথা বেল্লি কাটা হয়। এরপর কয়েকটি ধাপে খেজুর গাছের উপরিভাগের এক পাশে চাঁচ দিতে হয়। কয়েকদিন অন্তর অন্তর সামান্য পরিমানে চাঁচ ও চোখ আকৃতির কাটার পর রস আসা শুরু করে। তখন সেখানে সরু আকৃতির বাঁশের কুঞ্চির খিলিন দেয়া হয়। সেই খিলিন দিয়ে রস টপ টপ করে পড়ে থাকে। খিলিনের নিচে ভাঁড়, কলস বা বোতল দিয়ে রস সংগ্রহ করা হয়। এভাবে কয়েকদিন পর পর গাছের কাটার স্থানে চাঁচ দিলে জিরিন বা টাকটা রস আসে প্রতিনিয়ত। চাঁচ দেয়ার পর প্রথম আসা রসকে জিরিন রস বলা হয়ে থাকে। এরপর যে রস আসে সেগুলো উলা রস বা অন্যান্য নামও বলা হয়ে থাকে।’

গাছীরা আরো জানান, ‘গাছ প্রতি গাছিরা নিচ্ছেন দেড়শত থেকে দুই শত টাকা। গত বছর এক ভাঁড় রস বিক্রি করা হয়েছিলো ২’শ থেকে সাড়ে ৩’শ টাকা পর্যন্ত।’

রবিউল ইসলাম নামের এক গাছী জানান, ‘রস জ্বাল দিয়ে গুড় ও পাটালি তৈরি করা হয়ে থাকে। গোটা শীত মৌসুমে খেজুরের রস যেমন সবার কাছে আকর্ষণীয় তেমনি বছরজুড়ে খেজুরের গুড় ও পাটালিও থাকে মুখোরোচক খাদ্য হিসেবে।’

সবমিলিয়ে সৃষ্টিকর্তার অপরূপ নিদর্শন হিসেবে খেজুরের রস সংগ্রহে কর্মযজ্ঞতা শুরু হয়ে গেছে গোটা সাতক্ষীরা জেলাজুড়ে। সেই সাথে শীতের নানান নামের ও রকমের পিঠা মৌসুমের সরঞ্জাম প্রস্তুত করতে দেখা যাচ্ছে এখানে-সেখানে।

একই রকম সংবাদ সমূহ

ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

ভারত থেকে আমদানিকৃত চালের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে তা ফেরত পাঠানোরবিস্তারিত পড়ুন

ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়

ভারত থেকে পুশইনের শিকার এক ভারতীয় নারীর বর্তমানে ঠায় হয়েছে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখতে এবং তাদের হয়রানি করতে সুপ্রিম কোর্টেরবিস্তারিত পড়ুন

  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • ভারতে মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ
  • ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য
  • ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে ভারতের লোকসভায় বিজেপি-কংগ্রেসের উত্তেজনা
  • ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যা বলছে ককরোচ জনতা পার্টি
  • অবশেষে টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা
  • মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের
  • ভারতে আন্দোলন: বিক্ষোভকারী তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
  • অবশেষে ককরোচ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মোদি সরকার
  • তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
  • সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির