বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অফিসার্স ক্লাব ঢাকার বাৎসরিক মেজবান অনুষ্ঠিত

সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করেছে অফিসার্স ক্লাব, ঢাকা।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর রমনা এলাকার বেইলিরোডে অবস্থিত অফিসার্স ক্লাবে এই মেজবানের আয়োজন করা হয়। মেজবান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ সচিব ও ক্লাব চেয়ারম্যান মো. মাহবুব হোসেন।

আয়োজনে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ক্লাব সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, ডাক ও টেলিযোগা যোগসচিব আবু হেনা মোরশেদ জামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ মাসুদ, সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিব আমিন উল্লাহনূরী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেনসহ আরও অনেকে।

ক্লাব কর্তৃপক্ষ জানান, প্রতি বছর ক্লাব সদস্যও তাদের পরিবারের জন্য এই ধরনের মেজবানের আয়োজন করা হয়। তবে করোনা মহামারির কারণে গত তিন বছর মেজবান আয়োজন করা সম্ভব হয়নি। ২০১৯ সালের পর আবার এই আয়োজন করা হয়েছে।

তারা আরও জানান, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান রান্না করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের সৌজন্যে আয়োজিত এবারের আয়োজনে ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্য মিলে মোট সাত হাজার মানুষের জন্য বিশেষ এই খাবার তৈরি করা হয়েছে।

মেজবান অনুষ্ঠানে স্পন্সর করে পাশে থাকার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ক্লাবের পক্ষে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী