বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী যুবক নিহত

কলারোয়ায় রাস্তার ধারে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী বিপ্লব কর্মকার (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

সে উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামের সোনাতন কর্মকারের ছেলে। বুধবার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার জানালাবাদ ইউনিয়নের শংকরপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শংকরপুর গ্রামের বাসিন্দা আলী হাসান জানান, সকাল ৯টার দিকে ওই যুবক লাল রঙের স্পিলিন্ডার মোটরসাইকেল যোগে কলারোয়া অভিমুখে যাচ্ছিলেন। শংকরপুর মসজিদের সামনে রাস্তার ধারে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা খেয়ে সে পাশের পুকুরে মোটরসাইকেলসহ পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে গুরুতর আহত অবস্থায় পুকুর থেকে তুলে ভ্যানযোগে কলারোয়া হাসপাতালে পাঠিয়ে দেয়।

জানা গেছে, সেখানে অবস্থার অবনতি হলে সাতক্ষীরায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত বিপ্লব কলারোয়া বাজারের একতা মার্কেটের সন্তোষের স্বর্ণের দোকানে কাজ করতেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই মার্কেটের আরেক স্বর্ণ কারিগর মিলন দত্ত।

আরো জানা গেছে, নিহত বিপ্লব কর্মকার পরিবারের বড় ছেলে, পিতা মাতার খুব আদরের। সস্প্রতি ছেলের বায়নাতে পরিবার তাকে মটরসাইকেল কিনে দিয়েছিলেন- কর্মস্থলে যেতে ছেলের কষ্ট হচ্ছে বলে।

এ ঘটনায় পরিবার ও এলাকায় শোক বিরাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা