শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া থানায় সৌন্দর্য বর্ধন’র উদ্বোধন করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার

ফারুক হোসাইন রাজ: সাতক্ষীরা জেলা সদর থেকে কলারোয়া থানার দূরত্ব মাত্র উনিশ কিলোমিটার এ উপজেলার মধ্য প্রান্তে রয়েছে কলারোয়া থানা।

প্রবেশ গেট থেকে থানার প্রশাসনিক ভবনের যতদূর চোখ যায় কেবল দেখা যায় পরিচ্ছন্ন রাস্তা যার দুই পাশে সিমেন্টের ঢালাই দেওয়া সারি সারি বেদীতে লাগানো বিভিন্ন ধরনের ফুল গাছে বাহারি রংয়ের ফুল ফুটে সুভাষ ছড়াচ্ছে। ঠিক মধ্যখানে সুন্দর টাইলসের গাঁথুনির গোলঘরটি জুড়ে টাঙ্গানো রয়েছে লাল সবুজসহ নানান রঙের ফুলদানি। অগ্রভাগে এবাদত এর জন্য উন্মুক্ত সুন্দর মসজিদ ও পুকুর।

আটক ব্যক্তিদের যেখানে রাখা হয় তার সামনে লাগানো গোলাপ গ্যান্দাসহ নানান ফুল গাছে ফুটেছে থানার মধ্যে ঢুকেই এমন নান্দনিক সৌন্দর্য বর্ধন দেখলে যেন মনে হয় ফুলের অম্রকানন সকলের মন জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য।

শুক্রবার ( ২৪ নভেম্বর ) জুম্মার নামাজের পরে এমন সৌন্দর্য বর্ধন কার্যক্রম শুভ উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম । এসময় তিনি বলেন, মানুষের আপন বন্ধু পুলিশ, কোন মানুষ যাতে থানায় প্রবেশ করতে ভয় না পায় এবং পরিচ্ছন্ন জায়গায় বসে যাতে মানুষ পুলিশের সেবা নিতে পারে সেজন্য থানায় এমন সৌন্দর্য বর্ধন করা হয়েছে। তাছাড়া মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ। মানবতার জন্য পুলিশ মানুষের জন্য পুলিশ এজন্য কোথাও কোন ধরনের মাদক সন্ত্রাস জঙ্গিবাদের ঘটনা ঘটলে অবশ্যই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

কলারোয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমানের সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে উদ্ধোধন অনুষ্ঠানের দোয়া মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম শিক্ষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামানসহ সাতক্ষীরা জেলা ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা