শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পৌর জাতীয় পার্টির কর্মী সভা

নিজস্ব প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পৌর জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের পরিবহন কাউন্টার এলাকায় পৌর জাতীয় পার্টির কার্যালয়ে পৌর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ মাহমুদ পাপা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। তিনি তার বক্তব্য বলেন, সাতক্ষীরা সদরের জাতীয় পার্টির আমলে মানুষ সুখে ছিল, শান্তিতে ছিল, মানুষের প্রতি কোন অন্যায় অত্যাচার হয়নি। কিন্তু সাতক্ষীরা মানুষ লক্ষ্য করেছে এই আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় সংসদ সদস্য সহ জনপ্রতিনিধিরা অন্ধের ভূমিকায় ছিল।

সাতক্ষীরা প্রাণ শায়েরের খাল খনন করাকে কেন্দ্র করে শত শত ব্যবসায়ী প্রতিষ্ঠান ভেঙ্গে দেওয়া হয়েছে। তারা নিরুপায় হয়ে অনেকে অন্যত্রে চলে গেছে, অনেকে ব্যবসা-বাণিজ্য সহায়-সম্বল হারিয়ে পথে বসেছে। খালের দুই ধারের বৃক্ষ কেটে উজাড় করেছে। ইচ্ছা করলে ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ এটা বন্ধ করতে পারতেন কিন্তু তারা অন্ধের ভূমিকায় ছিলেন। সাতক্ষীরা সদরে আমরা নাঙ্গলকে বিজয় করতে পারলে জাতীয় পার্টির নেতৃবৃন্দ আর কোন অন্যায় অত্যাচার হতে দেবে না।

জেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, সহসাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু,জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী,যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সুজন, অর্থ সম্পাদক মোঃ আশরাফ আলী, নির্বাহী সদস্য শেখ ম‌ইনুর রশিদ, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চান্দু, ১ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল গাফফার, ২ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, ৪ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি কবিরুল হাসান বাদশা,সাধারণ সম্পাদক শেখ আমীর হোসেন, ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সদস্য শেখ মোশফেক আহমেদ, ৫ নং ওয়ার্ড জাতীয় পার্টির সদস্য আবদুল্লাহ হেল বাকি,৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, ৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ রজব আলী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক শ্রী কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, বদরুজ্জামান বদু, সাইফুল ইসলাম প্রমুখ। এসময় পৌর জাতীয় পার্টির ৯ টি ওয়ার্ড এর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন