শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান ও চাউল সংগ্রহের উদ্বোধন

জাহিদ হোসাইন, পাটকেলঘাটা: পাটকেলঘাটায় আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান ও চাউল সংগ্রহ অভিযান উদ্বোধন করেছে খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পাটকেলঘাটা এলএসডি গোডাউনে ফিতা কেটে ধান-চাউল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন।

তালা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) আরাফাত হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের টেকনিক্যাল ইনস্পেক্টর সুনিল মন্ডল, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম, রাকিব অটো রাইচ মিলস এর স্বত্বাধিকারী ইবাদুল ইসলাম ও এমএস ডিলার আব্দুর রব পলাশ প্রমূখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাটকেলঘাটা এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রেজা।

উদ্বোধনী বক্তব্যে তালা উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘কৃষক যাতে গুদামে ধান নিয়ে এসে হয়রানির শিকার না হয় এটা কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে। কৃষক গুদামে ধান নিয়ে আসার আগেই কৃষি বিভাগের কর্মকর্তা ধানের আদ্রতা ঠিক করে দিবেন। এটি করা হলে কৃষককে গুদামে ধান নিয়ে এসে ফেরত যেতে হবে না। আর মিলারদের সঠিক ওজনে ভাল মানের চাউল গোডাউনে নিয়ে আসতে হবে। খাদ্য অধিদপ্তর সংশ্লিষ্ঠরা ভালভাবে সেগুলো যাছাইবাছাই করে গোডাউনে মজুত করবেন। ধান ও চাউল ক্রয়ে কোনো অনিয়ম পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তালা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর সূত্রে জানা যায়, তালায় এবার ৫৬৫ মেট্রিক টন ধান এবং ২ হাজার ১২ মেট্রিক টন সিদ্ধ চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধান ৩০ টাকা এবং সিদ্ধ চাউল ৪৪ টাকা দরে ক্রয় করা হবে।

একই রকম সংবাদ সমূহ

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর

সর্বজনীন পেনশন স্কিমে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ)।বিস্তারিত পড়ুন

  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার