শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ৯টায় দিবসটি উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এর হল রুমে আলোচন সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে রুটিন দায়িত্বে জেলা প্রশাসক মাসরুবা ফেরদৌস নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক রকিবুল ইসলাম দুদক পতাকা উত্তোলন করেন।
এর পর বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসের অনুষ্ঠানিকতা ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের পরবর্তী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা.আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রুটিন দায়িত্বে জেলা প্রশাসক মাসরুবা ফেরদৌস।
দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক রকিবুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন।
সভায় বক্তব্য রাখেন এন‌এস‌আই-এর যুগ্ম পরিচালক এবিএম ফারুক, ডেপুটি সাভিল সার্জন ডা. জয়ন্ত কুমার সরকার, এনজিও প্রতিনিধি- সুশীলন এর সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান, সততা সংঘের সভাপতি সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থী শেখ মিফতাহুল জান্নাত।

দিবসটি পালন করতে জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, এনজিও প্রতিনিধি, দুর্নীতি প্রতিরোধ কমিটি, সততা সংঘ, রোভার, স্কাউট, গার্লস গাইড’সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে সার্বিক সমন্বয় করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ম‌ঈনুল ইসলাম ম‌ঈন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শেখ মোসফিকুর রহমান মিলটন।

এই দিবসের তাৎপর্য তুলে ধরে সন্ধ্যা ৬টায় শহরের সদর হাসপাতাল- মুক্তিযুদ্ধ চত্বরের সামনে প্রামাণ্য চলচ্চিত্র উপস্থাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস