শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অনলাইন ট্রাভেল এজেন্সি টেক ট্রিপের আত্নপ্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি: টেক ট্রিপ লিমিটেড, ইউএস বাংলা গ্রুপের একটি গর্বিত উদ্যোগ, প্রাকৃতিক সৌন্দর্য এর অন্যতম গন্তব্য মালদ্বীপে একটি স্মারক উদ্ভোধনী ইভেন্টের মাধ্যমে যাত্রা শুরু করেছে।

টেক ট্রিপের লক্ষ্য বাংলাদেশের ক্রমবর্ধমান সমৃদ্ধিশীল ভ্রমণ বাণিজ্যের চাহিদা মেটানো, যা বছরে প্রায় ১০% হারে প্রসারিত হচ্ছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের সহযোগিতায়, প্রতিষ্ঠানটি তার বিটুবি এজেন্টদের ভ্রমণ শিল্পের সময়োপযোগী শীর্ষস্থানীয় কমিশন কাঠামো, গ্রুপ টিকিটিং সুবিধা, হলিডে প্যাকেজ সহায়তা এবং বিভিন্ন এয়ারলাইন্স থেকে বিশেষ ভাড়ার আকারে অতুলনীয় সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে।

বাংলাদেশ ও নেপালের ট্রাভেলপোর্ট জিডিএস-এর সাবেক আঞ্চলিক প্রধান দারাজ মাহমুদের নেতৃত্বে, টেক ট্রিপ টিমে ইন্ডাস্ট্রির অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত যেমন মাহদী কবির, বাংলাদেশে ইন্ডিগোর সাবেক হেড অফ সেলস, নুরুদ্দিন শরীফ যিনি পূর্বে বিভিন্ন এয়ারলাইন্সের অভিজ্ঞতা সম্পন্ন সহ ট্রাভেল ইন্ডাস্ট্রির অনেকেই অন্তর্ভূক্ত রয়েছেন। .

উদ্বোধনী ইভেন্ট উপলক্ষে টেক ট্রিপের ভবিষ্যত ভাবনা নিয়ে জনাব দারাজ মাহমুদ মন্তব্য করেন, “এখন পর্যন্ত ভ্রমণ শিল্পের একটি ছোট অংশ অনলাইন ট্রাভেল এজেন্সি দ্বারা ট্যাপ করা হয়েছে, যা সম্প্রসারণের জন্য কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ ও ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গঠনে নতুন নতুন উদ্যোক্তা এই শিল্পকে এগিয়ে নিতে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় টেক ট্রিপ গঠন করা হয়েছে। যা দিয়ে ভ্রমণ শিল্পের ভবিষ্যতকে আরো বেশী পর্যটক ও জনবান্ধব করে তুলতে পারবে। ফলে এই শিল্পের প্রবৃদ্ধি বহুগুন বৃদ্ধি পাবে তারই আশাবাদ ব্যক্ত করেছেন। টেক ট্রিপ লিমিটেড এই শিল্পের ক্রমবর্ধমান চাহিদা পূরণে প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে পর্যটন ও কর্মসংস্থানের বাজারকে সুরক্ষিত করবে টেক ট্রিপ।

কান্ট্রি ম্যানেজার, সেলস ম্যানেজার এবং বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিদের পাশাপাশি শিল্প বিশেষজ্ঞরা যোগ দিয়ে, টেক ট্রিপ সম্প্রতি মালদ্বীপের “দ্যা স্ট্যান্ডার্ড, হুরুহভালি” রিসোর্টে অনুষ্ঠিত একটি ইভেন্টের মাধ্যমে যাত্রা শুরু করে।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল