সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুর উপজেলার গৌরীঘোনা ও মঙ্গলকোট ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি: যশোর কেশবপুর উপজেলায় বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে এবং ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়ধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মহিতোষ কুমার রায়।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলার গৌরীঘোনা ইউনিয়নে তিনি এ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সচিব মো: মোখলেছুর রহমানের সাথে গ্রাম আদালতের সুবিধা, গ্রাম আদালতের এখতিয়ার, আদালত গঠন, আদালত গঠনের প্রক্রিয়াসহ প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় তিনি কয়েকটি মামলার নথি সংরক্ষণ দেখে সন্তোষ প্রকাশ করে গ্রাম আদালত আইন ও বিধি অনুযায়ী পরিচালনা, মামলার নথি ও সকল রেজিস্টার আপডেট এবং ইউনিয়নে ছোটখাটো বিরোধগুলি গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তির অনুরোধ জানান।

এরআগে তিনি উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিদর্শন করেন এবং ইউপি সচিব সজল মজুমদারকে পরামর্শ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কেশবপুর উপজেলা কো-অর্ডিনেটর মোস্তাক আহমেদ, সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশরা।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেউ কেউ বলেছেন- প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণবিস্তারিত পড়ুন

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

  • মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান