বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন প্রচার কমিটির সভা

কলারোয়া সরকারি কলেজের সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রচার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৬ ডিসেম্বর)সন্ধ্যা ৬ টায় ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের অফিস কক্ষে কলারোয়া সরকারি কলেজ সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রচার কমিটির এক মিটিং অনুষ্ঠিত হয়।

প্রচার কমিটির আহবায়ক ও কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রচার কমিটির উপদেষ্টা সাংবাদিক ও শিক্ষক দীপক কুমার শেঠ।

উপস্থিত সকলেই সূবর্ন জয়ন্তী কে সফল করতে বিভিন্ন প্রস্তাব রাখেন। তবে অফ ও অন লাইনে প্রচার কার্যক্রম জোরদার করা সহ নানা প্রস্তাব রাখা হয়। প্রস্তাব গুলো মূল কমিটি অনুমোদন ও সংযোজন এবং বিয়োজন করার পর কার্যক্রম কে বেগবান করার আশাবাদ ব্যাক্ত করেন সকলেই। প্রচার কমিটির কাজের স্বার্থে সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, মাষ্টার মোঃ সিরাজুল ইসলাম, কাজী ইমরান, মাসউদুল ইসলাম মাসুদ, উৎস কুমার দাস কে সদস্য হিসেবে অন্তভুক্ত করার প্রস্তাব করলে উপস্থিত সকলেই সম্মতি প্রদান করেন। আরো উপস্থিত ছিলেন প্রচার কমিটির সদস্য কাজী আব্দুল্লাহ আল হাবিব,কে,এম আনিছুর রহমান, আরিফ মাহমুদ, তাজউদ্দিন আহমেদ রিপন,মোঃ আরিফুল হক চৌধুরী, মোর্তজা হাসান,তৌহিদুর রহমান, এস,এম,আনাম,শিক্ষক আব্দুল ওহাব মামুন এবং প্রচার কমিটির সদস্য সচিব শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন এবং রেজিষ্ট্রেশন কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ হাবিবুর রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ বোতল এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি