শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় যোগসূত্র এবং সমন্বয় বিষয়ক কর্মশালা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় যোগসূত্র এবং সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম সাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মফিজুল ইসলাম, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই শেখ গোলাম আজম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সঞ্জয় কুমার, সমবায় কর্মকর্তা তরিকুল হক। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের অ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার উজ্জ্বল কুমার পলের সঞ্চলনায় মুলপ্রবন্ধ নিয়ে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের ম্যানেজার জগন্ময় প্রজেশ বিশ্বাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, আইডিয়াল সংস্থার পরিচালক কৃষিবিদ ডাঃ নজরুল ইসলাম, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার, ঢাকা আহছানিয়া মিশনের ম্যানেজার অলিয়ার রহমান, অনিক ফাউন্ডেশনের পরিচালক মেহের আলী, উপ-পরিচালক আবু সাঈদ, ডিআরআরএ’র আঞ্চলিক পরিচালক জিএম আনজির হোসেন, গ্রাম আদালত প্রজেক্টের কোÑঅডিনেটর রেবেকা সুলতানা, সাস সমৃদ্ধি কর্মসূচির ম্যানেজার ওয়ালিদ হোসেন, সাস উপজেলা ম্যানেজার বেলাল হোসেন, উদ্দীপনের ম্যানেজার আলমগীর হোসেন, আশা এর ম্যানেজার আমজাদ হোসেন, ব্যুরো বাংলাদেশের মিজানুর রহমান, ব্র্যাকের ম্যানেজার শাহনেওয়াজ, রূপান মন্ডল, নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের মেহেদী হাসান, ঋষি ফাউন্ডেশনের আনারুল হক, জাগারনী ফাউন্ডেশনের মোস্তফা কামাল, ডাঃ মনোজ কুমার হালদার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ্য যে, সরকারের উন্নয়ন কর্মকান্ডের সহযোগী হিসাবে স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন, পানি নিরাপত্তা, পয়ঃনিষ্কাশন সহ বিভিন্ন বিষয়ে কাজ করছে রাইট টু গ্রো প্রজেক্ট কাজ করছে। পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তর ও বেসরকারি সংস্থা সাথে যোগসূত্র এবং সমন্বয় করার মাধ্যমে দেবহাটাকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগে গ্রহণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়